ঢাকা, বাংলাদেশ।
,
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
রাজাশন প্রিমিয়ার ক্রিকেট লীগের ফাইনাল খেলা অনুষ্ঠিত

আকতার হোসেন,সাভার ( ঢাকা )
- সর্বশেষ পরিমার্জন: ০৩:৫৯:৩৫ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫
- / ২০২ বার পঠিত

“মাদকে না বলি খেলাধুলাকে হ্যা বলি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজাশন প্রমিয়ার ক্রিকেট লীগের ১২ তম আসরের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার( ১১ ফেব্রুয়ারি) রাতে সাভার পৌরসভার ৮ নং ওয়ার্ডের রাজাশন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এই খেলা অনুষ্ঠিত হয়।সাভার পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি হাজী মোঃ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা – ১৯ ( সাভার – আশুলিয়া ) এর সাবেক সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু ।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম,হাজী মোঃ করিম পালোয়ান,হাজী মোঃ ফজলুল হক,সাভার থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ শাহীন, সাভার পৌর ছাত্র দলের ৮ নং ওয়ার্ড শাখার সাবেক সভাপতি মেহেদী রানা শহীদ,সাভার থানা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব হাফেজ মোঃ দেলোয়ার হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সম্পূর্ণ টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাভার পৌর ছাত্র দলের সাবেক সহ সভাপতি ও আগামী সাভার পৌরসভার নির্বাচনে ৮ নং ওয়ার্ডের ( রাজাশন ) কাউন্সিল পদ প্রার্থী মোঃ রাশেদুল ইসলাম রাসেল।সম্পূর্ণ খেলাটি সঞ্চালনা করেন রাজাশন প্রিমিয়ার ক্রিকেট লীগের ম্যানেজিং কমিটির সদস্য হিমেল খান।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন টুর্নামেন্টের চেয়ারম্যান ইয়াসিন শামীম। অত্র টুর্নামেন্টের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ রুবেল খন্দকার শাওন। প্রধান অতিথির বক্তব্যে সালাউদ্দিন বাবু বলেন “কয়েক বছর বন্ধ থাকার পর এই বছর জানুয়ারি মাসের ছয় তারিখ এই টুর্নামেন্টটি শুরু হয়েছিল এবং আজকে খুব সুন্দরভাবে এর পরিসমাপ্তি ঘটলো।আমার মনে হয় বিগত দিনগুলোতে খেলাধুলা অনেক কমে গিয়েছিল। যুব সমাজকে মাদক থেকে দুরে রাখতে ও শরীর মনকে সুস্থ রাখতে খেলাধুলার কোন বিকল্প নাই। আমি চাই এই খেলা আগামীতে আরও ব্যাপকভাবে আয়োজন করা হবে, আমি সব সময় খেলাধুলার সাথে ছিলাম, আছি এবং থাকবো “।
রাজাশন প্রিমিয়ার ক্রিকেট লীগের ১২ তম আসরে ১০টি দল অংশ গ্রহণ করে। ফাইনাল খেলায় পিচ প্রেডিটরসকে হারিয়ে ইমন একাদশ চ্যাম্পিয়ন হয়।খেলা শেষে প্রধান অতিথি জয়ী ও পরাজিত উভয় দলের মাঝে পুরষ্কার বিতরণ করেন।
আরও পড়ুন:





















