ঢাকা, বাংলাদেশ।
,
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
অপারেশন ডেভিল হান্টে যৌথবাহিনীর হাতে জামালপুরের মাদকসম্রাট জিয়া গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
- সর্বশেষ পরিমার্জন: ০৪:১২:২৩ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫
- / ১৭২ বার পঠিত

জামালপুরের কূখ্যাত মাদক ব্যবসায়ী ও পতিত আওয়ামী সরকারের অন্যতম দোসর যুবলীগ-ছাত্রলীগের ড্রাগ সাপ্লাইয়ার জামালপুর পৌরসভার ১২নং ওয়ার্ডের রামনগর গ্রাম নিবাসী জনৈক মৃত জহুরুল হকের বখাটে ছেলে মাদকসম্রাট জিয়াউল হক জিয়া অপারেশন ডেভিল হান্টে যৌথবাহিনীর হাতে নিজ বাড়ি থেকে বুধবার সকাল ১০টায় আটক হয়েছে। তাকে জামালপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
জানা গেছে, কুখ্যাত ও চিহ্নিত মাদকব্যবসায়ী জিয়ার স্বীকারোক্তি অনুযায়ী সে ২০১২ সাল থেকে মাদক ব্যবসা করে আসছে। বিগত সময়ে ইয়াবা ট্যবলেটসহ গ্রেপ্তার হয়ে ১৭ দিন জেল খেটেছে। এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী মাদক ব্যাবসায়ী জিয়া ১৯৯৬ সাল থেকে মাদক ব্যবসা করে আসছে। অপরদিকে মাদক ব্যবসায়ী জিয়া জানায় সারিয়াকান্দি থেকে তার কাছে মাদকের চালান আসে। পরে সে কৌশলে এসব মাদকের চালান বিভিন্ন ব্যক্তি ও সাবডিলারদের কাছে সরবরাহ করে থাকে। তার মাদকের অধিকাংশ গ্রাহক রাজনৈতিক নেতাকর্মী বলে সাংবাদিকদের কাছে জানায়। এদিকে জামালপুরের যুবসমাজ ধ্বংসকারী এই মাদকের গডফাদার জিয়ার দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন এলাকাবাসী। এদিকে তাকে রিমান্ডে নিয়ে জামালপুরসহ আন্তঃজেলা মাদকব্যবসায়ী চক্রের অপরাপর গডফাদারদের নাম বের করা প্রয়োজন বলে মন্তব্য সুধীমহলের।
আরও পড়ুন:























