ঢাকা, বাংলাদেশ। , মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার

কুমিল্লায় বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ

মোহাম্মদ আলাউদ্দিন, কুমিল্লা
  • সর্বশেষ পরিমার্জন: ০৭:৪৯:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫
  • / ৯৭ বার পঠিত
কুমিল্লার চান্দিনায় বকেয়া বেতনের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন গার্মেন্টস শ্রমিকরা। এতে মহাসড়কের কয়েক কিলোমিটার যানজট সৃষ্টি হলে ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে মহাসড়কের চান্দিনা উপজেলার হাড়িখোলা অংশ অবরোধ করা হয়। এতে মহাসড়কের অন্তত ২০ কিলোমিটার যানজট সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা।
পরে উপজেলা প্রশাসন, থানা পুলিশ, হাইওয়ে পুলিশের কর্মকর্তারা ওই গার্মেন্টসের মালিক পক্ষের সঙ্গে কথা বলে আগামী মঙ্গলবারের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের সিদ্ধান্ত নেওয়া হলে অবরোধ তুলে নেন শ্রমিকরা।
স্থানীয়রা জানান, হাড়িখোলা এলাকায় অবস্থিত ডেনিম নামের একটি গার্মেন্টসে শ্রমিকদের ৪ মাসের বেতন দিচ্ছে না গার্মেন্টস কর্তৃপক্ষ। শ্রমিকরা তাদের বকেয়া বেতনের দাবিতে শুক্রবার সকালে মহাসড়ক অবরোধে নামেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজিয়া হোসেন, চান্দিনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদাসহ ঘটনাস্থলে যান। পরে ডেনিম গার্মেন্টস কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন তারা। এ সময় আগামী মঙ্গলবারের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেন।
চান্দিনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বলেন, বকেয়া বেতনের দাবিতে ডেনিম গার্মেন্টসের শ্রমিকরা মহাসড়ক অবরোধ করলে আমরা মালিকপক্ষের সঙ্গে কথা বলি। তারা আগামী মঙ্গলবারের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দেন। শ্রমিকরা ৪০ মিনিটের মতো মহাসড়কে ছিল।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

কুমিল্লায় বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ

সর্বশেষ পরিমার্জন: ০৭:৪৯:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫