ঢাকা, বাংলাদেশ || সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

রাজবাড়ীতে জমি-জমা বিরোধের জেরে বসত বাড়িতে হামলা ও ভাঙচুর লুটপাট

রাজু আহমেদ, রাজবাড়ী :
রাজবাড়ীর পাংশা পৌর এলাকায় ঢেঁকিপাড়া গ্রামে জমি নিয়ে বিরোধ ও পূর্ব শত্রুতার জেরে একটি বসত বাড়িতে হামলা, ব্যাপক ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে।
সোমবার (১৩ জুলাই) সকালে মোঃ আমিরুল ইসলামের বাড়িতে এই হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারটি পাংশা মডেল থানায় ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৫/৭ জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্তরা হলেন— ঢেঁকিপাড়া গ্রামের মৃত নিমাই শেখের ছেলে মোঃ মাজেদ শেখ (৬০), মোঃ মাজেদ শেখের ছেলে মোঃ নজু শেখ (৪০), মোঃ সাইদ শেখ, মোঃ মিলন শেখ (২৭), মৃত জাহাঙ্গীর প্রামাণিকের ছেলে রনি প্রামাণিক (৩৫), মোঃ গনি মোল্লার ছেলে মোঃ গরো মোল্লা (২৮) এবং মোঃ আব্দুল মাজেদ শেখ।
ভুক্তভোগী মোঃ আমিরুল ইসলাম অভিযোগ করে বলেন,”পূর্ব শত্রুতার জের ধরে সোমবার সকাল ৯টার দিকে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্রে সজ্জ্বিত হয়ে আমার বাড়িতে এসে চড়াও হয়। তারা প্রথমে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং একপর্যায়ে আমাদের থাকার ঘর, রান্নাঘর ও টয়লেট ভাঙচুর করে। ঘরে থাকা মূল্যবান আসবাবপত্রসহ বিভিন্ন জিনিসপত্র লুটপাট করে নিয়ে যায় তারা।”
তিনি আরও জানান, বর্তমানে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। নিজেদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে এবং এই অন্যায়ের সুষ্ঠু বিচারের আশায় তারা পাংশা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়,পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মঈনুল ইসলাম বলেন ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

লোহাগড়া উপজেলা কৃষকদলের নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে মিছিল

20 September 2026

নাঙ্গলকোট গ্রাজুয়েটস অ্যাসোসিয়েশন'র অভিষেক ও আহ্বায়ক কমিটি গঠন

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com
nagorikbhabna

রাজবাড়ীতে জমি-জমা বিরোধের জেরে বসত বাড়িতে হামলা ও ভাঙচুর লুটপাট

সর্বশেষ পরিমার্জন : ০৬:৩৯:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬