ঢাকা, বাংলাদেশ || সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

পরকোট ইউপি সচিবের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি:   নোয়াখালীর চাটখিল উপজেলার পরকোট ইউনিয়ন পরিষদের সচিব আলমগীর হোসেন এর বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে| এই বিষয়ে স্থানীয় লোকজন সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বারবার অভিযোগ করেও কোন লাভ হয়নি| ঐ ইউনিয়নের কয়েকজন চাটখিল প্রেসক্লাবে এসে উপস্থিত সাংবাদিকদের কাছে তার অনিয়ম ও দুর্নীতির কথা তুলে ধরেন|
বিষয়টি প্রেসক্লাব কর্তৃপক্ষ আমলে নিয়ে গত মঙ্গলবার সকালে কয়েকজন সাংবাদিক পরকোট ইউনিয়ন পরিষদ কার্যালয়ে যান| সেখানে বিশিষ্ট ব্যবসায়ীদের উপস্থিতিতে নাসির উদ্দীন বকশী, আজিজের নুর ¯^প্নন, মন&জুর হোসেন সহ আরো অনেকেই জানান, সকাল ৯টা থেকে ৪টা পর্যন্ত অফিস খোলা থাকার নিয়ম থাকলেও ইউপি সচিব আলমগীর হোসেন নিয়মনীতির তোয়াক্কা না করে নিজের ইচ্ছামত অফিস করে থাকেন| তার বিরুদ্ধে কেউ কথা বললে তার উচ্চ পর্যায়ের লোকের দাপট দেখিয়ে তাদেরকে হেনস্তা করার চেষ্টা করেন| সাংবাদিকরা তার কার্যালয়ের সামনে ৯টা থেকে ১১টা পর্যন্ত অপেক্ষা করার পর তিনি অফিসে আসেন| ইউনিয়ন পরিষদ থেকে সেবা প্রত্যাশী অনেক লোকজন প্রতিদিন আসলেও তাকে না পেয়ে বারবার আসতে হয়| জন্ম নিবন্ধন, মৃত্যু সনদ ও ওয়ারিশ সনদ নেওয়ার জন্য ইউনিয়ন পরিষদে আসলে সর্বক্ষেত্রে সচিব আলমগীর কয়েকগুণ বেশী ফি আদায় করে দুর্নীতি করছেন|
এই বিষয়ে সচিব আলমগীর হোসেন এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, অফিসের কাজে প্রায় সময় তাকে চাটখিল উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে থাকতে হয় এবং তার বিরুদ্ধে আনীত অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ তিনি অ¯^ীকার করেন|
এই ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমানের সাথে যোগাযোগ করলে তিনি বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ^াস দেন|

Share this news as a Photo Card

জনপ্রিয়

লোহাগড়া উপজেলা কৃষকদলের নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে মিছিল

20 September 2026

নাঙ্গলকোট গ্রাজুয়েটস অ্যাসোসিয়েশন'র অভিষেক ও আহ্বায়ক কমিটি গঠন

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com
nagorikbhabna

পরকোট ইউপি সচিবের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

সর্বশেষ পরিমার্জন : ০৯:৪৪:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬