ঢাকা, বাংলাদেশ || সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

তালোড়ায় জাতীয় গ্রন্থকেন্দ্রে পরিদর্শন করেন উপগ্রন্থানাগরিক কর্মকর্তা রাসেল

সুশান্ত মালাকার, দুপচাঁচিয়া (বগুড়া):   জাতীয় গ্রন্থকেন্দ্র, ঢাকার উপগ্রন্থাগারিক ও বিকল্প তথ্য কর্মকর্তা মোঃ রাসেল রানা সম্প্রতি বগুড়া দুপচাঁচিয়া উপজেলার তালোড়া নাগর গ্রন্থাগার ১৯ জুলাই রোববার দুপুর ২ টায় পরিদর্শন করেছেন।
পরিদর্শনকালে তিনি গ্রন্থাগারের সার্বিক কার্যক্রম, পাঠকসেবার মান এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন। এ সময় তিনি পাঠক সংখ্যা বৃদ্ধি, বইয়ের সংগ্রহ সমৃদ্ধকরণ এবং ডিজিটাল সেবা চালুর বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। গ্রন্থাগার পরিদর্শন শেষে এক মতবিনিময় সভায় মোঃ রাসেল রানা বলেন, “তৃণমূল পর্যায়ে পাঠাভ্যাস গড়ে তুলতে নগর গ্রন্থাগারগুলোকে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে। জাতীয় গ্রন্থকেন্দ্র সবসময় এ ধরনের উদ্যোগের পাশে থাকবে।”
এ সময় উপস্থিত ছিলেন তালোড়া নগর গ্রন্থাগারের উপদেষ্টা ও সাবেক মেয়র জনাব আব্দুল জলিল খন্দকার, গ্রন্থাগারের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ মুখলেছুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ মোমিন ইসলাম শাওন, মোঃ আরাফাত হোসেন, মুন্নি রায় শান্তনা, দিনেশ চন্দ্র শীল, মোঃ আব্দুল মজিদ হারুন, শ্রেয়া এবং গ্রন্থাগারের অন্যান্য সদস্যবৃন্দ।পরিদর্শন শেষে জাতীয় গ্রন্থকেন্দ্রের উপগ্রন্থাগারিক গ্রন্থাগারের সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় সকল ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

Share this news as a Photo Card

জনপ্রিয়

লোহাগড়া উপজেলা কৃষকদলের নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে মিছিল

20 September 2026

নাঙ্গলকোট গ্রাজুয়েটস অ্যাসোসিয়েশন'র অভিষেক ও আহ্বায়ক কমিটি গঠন

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com
nagorikbhabna

তালোড়ায় জাতীয় গ্রন্থকেন্দ্রে পরিদর্শন করেন উপগ্রন্থানাগরিক কর্মকর্তা রাসেল

সর্বশেষ পরিমার্জন : ১২:৩৬:৩৪ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬