ঢাকা, বাংলাদেশ || মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

নগরীর সোনাডাঙ্গা এলাকা থেকে মতি নামের এক ব্যক্তির অর্ধ গলিত লাশ উদ্ধার! 

বিপ্লব সাহা, খুলনা ব্যুরো : নগরীতে মতি নামের পঞ্চাশোর্ধ্ব এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে সোনাডাঙ্গা থানার শেখপাড়া এলাকার খলিল চেম্বারের পার্শ্ববর্তী ভবনের চতুর্থ তলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মৃত ব্যক্তি ওই এলাকার বাসিন্দা হাবিবুল্লাহর ছেলে। পেশায় তিনি বাসের একজন টিকিট কালেক্টর ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তি দীর্ঘ ১৬ বছর শেখপাড়া খলিল চেম্বারের পার্শ্ববর্তী বাসিন্দা আনোয়ারার বাড়ির ভাড়াটিয়া ছিলেন। তিনি ওই ভবনের চতুর্থ তলায় টিনশেডের একটি কক্ষে দীর্ঘদিন একা বসবাস করতেন। গড়াই পরিবহনের টিকিট কালেক্টর হিসেবে কাজ করতেন তিনি। শারীরিকভাবে কিছুটা অসুস্থ ছিলেন তিনি। গত বৃহস্পতিবার সর্বশেষ তাকে দেখা গেছে এর পর তাকে আর দেখা যায়নি। রবিবার সকালে একজন কাজ করার জন্য বাড়ির ছাদে উঠলে দুর্গন্ধ পান। বিষয়টি টের পেয়ে বাড়ির মালিককে অবগত করলে তিনি পুলিশকে খবর দেন। স্থানীয়দের উপস্থিতিতে দরজা ভেঙ্গে ঘরের ভেতর থেকে পুলিশ মতির মরদেহ উদ্ধার করে।
সোনাডাঙ্গা মডেল থানার এসআই মো: ফরিদুর রেজা বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হই। সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য খুমেকে পাঠানো হয়েছে। তার পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী

22 September 2026

কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীন বরণ অনুষ্ঠিত

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com
nagorikbhabna

নগরীর সোনাডাঙ্গা এলাকা থেকে মতি নামের এক ব্যক্তির অর্ধ গলিত লাশ উদ্ধার! 

সর্বশেষ পরিমার্জন : ০২:৪৯:৪০ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬