ঢাকা, বাংলাদেশ || মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

দুপচাঁচিয়ায় খোয়া যাওয়া টাকা উদ্ধার করল পুলিশ

সুশান্ত মালাকার দুপচাঁচিয়া বগুড়া প্রতিনিধি : বগুড়ার দুপচাঁচিয়ায় বিকাশে খোয়া যাওয়া ৫০ হাজার টাকা তিন ঘণ্টার মধ্যে উদ্ধার করল দুপচাঁচিয়া থানা পুলিশ | তথ্যপ্রযুক্তির  মাধ্যমে বিকাশে ভুলবশত অন্য নম্বরে চলে যাওয়া ৫০ হাজার টাকা মাত্র তিন ঘণ্টার মধ্যেই উদ্ধার করে ভুক্তভোগীর কাছে ফিরিয়ে দিয়েছে পুলিশ।
থানা সূত্রে জানা যায়, উপজেলার বেডুজ্ঞা গ্রামের বাসিন্দা নুর ইসলাম গত ২৬ জুলাই রোববার সকালে ভুলক্রমে তার বিকাশ নম্বর থেকে অজ্ঞাত একটি বিকাশ নম্বরে ৫০ হাজার টাকা পাঠিয়ে ফেলেন। পরে ওই নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও সেটি বন্ধ পাওয়া যায়। এতে তিনি দুশ্চিন্তায় পড়ে ২৭ জুলাই সোমবার দুপচাঁচিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। সাধারণ ডায়েরি পাওয়ার পর দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.তাজমিলুর রহমানের নির্দেশে থানার এএসআই রাজিকুল ইসলাম তথ্যপ্রযুক্তির সহায়তায় দ্রুত তদন্ত শুরু করেন। তদন্ত শুরুর মাত্র তিন ঘণ্টার মধ্যেই টাঙ্গাইল জেলার সখীপুর এলাকা থেকে খোয়া যাওয়া ৫০ হাজার টাকা উদ্ধার করতে সক্ষম হন। পরে উদ্ধারকৃত  ৫০ হাজার টাকা ভুক্তভোগী নুর ইসলামের হাতে হস্তান্তর করা হয়। উদ্ধারকৃত টাকা হাতে পেয়ে নুর ইসলাম আপ্লুত হয়ে পরেন। সেই সঙ্গে
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তাজমিলুর রহমান ও এএসআই রাজিকুল ইসলামের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। তিনি বলেন, পুলিশের দ্রুত পদক্ষেপ ও তথ্যপ্রযুক্তির দক্ষ ব্যবহারের কারণেই এত অল্প সময়ের মধ্যে খোয়া যাওয়া  টাকা ফিরে পেয়েছি।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী

22 September 2026

কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীন বরণ অনুষ্ঠিত

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com
nagorikbhabna

দুপচাঁচিয়ায় খোয়া যাওয়া টাকা উদ্ধার করল পুলিশ

সর্বশেষ পরিমার্জন : ০১:১৬:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬