ঢাকা, বাংলাদেশ || মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

‘আধুনিক খামার ব্যবস্থাপনা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

মো:আবুল কালাম, ঝিনাইদহ:   ঝিনাইদহের কালীগঞ্জে খামারিদের আধুনিক ও লাভজনক পোল্ট্রি খামার ব্যবস্থাপনা সম্পর্কে সচেতন করতে ‘আধুনিক খামার ব্যবস্থাপনা শীর্ষক সেমিনার-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর ১২টায় কালীগঞ্জ সুপার লাক্সারি কমিউনিটি সেন্টারে সেমিনারের আয়োজন করে আমান পোল্ট্রি ফিড পিএলসি। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করে মেসার্স আক্তার পোল্ট্রি ফিড, কালীগঞ্জ, ঝিনাইদহ।

সেমিনারে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী ও কালীগঞ্জ থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জনাব বাবুল আক্তার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. চিনময় মৈত্রী, সিনিয়র ডিএজিএম, আমান পোল্ট্রি ফিড পিএলসি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেসার্স আক্তার পোল্ট্রি ফিডের স্বত্বাধিকারী আখতারুজ্জামান বিপুল, অপু খন্দকার (ডিএম), ডা. মোহাম্মদ আসাদুল ইসলাম এবং মহিদুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মো. জসিম উদ্দিন।

সেমিনারে বক্তারা আধুনিক পোল্ট্রি খামার ব্যবস্থাপনা, উন্নত জাতের মুরগির বাচ্চা নির্বাচন, মানসম্মত খাদ্য ব্যবহারের গুরুত্ব, রোগ প্রতিরোধ, বায়োসিকিউরিটি ব্যবস্থা, উৎপাদন ব্যয় কমিয়ে লাভজনক খামার পরিচালনার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি ঈদসহ বিভিন্ন মৌসুমে বাজারের চাহিদা বিবেচনায় খামার পরিচালনার কৌশল এবং উন্নত মানের পোল্ট্রি উৎপাদনের ওপর গুরুত্বারোপ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে ড. চিনময় মৈত্রী বলেন, “পোল্ট্রি শিল্প দেশের প্রাণিজ আমিষের অন্যতম প্রধান উৎস। খামারিদের আধুনিক প্রযুক্তি, সঠিক ব্যবস্থাপনা এবং মানসম্পন্ন খাদ্য ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি করতে হবে। উন্নত জাতের সুস্থ বাচ্চা নির্বাচন, সুষম খাদ্য, নিয়মিত টিকাদান এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে পারলে রোগের ঝুঁকি কমবে এবং খামার অধিক লাভজনক হবে। তিনি বলেন, খামারিদের নিয়মিত প্রশিক্ষণ ও আধুনিক জ্ঞান অর্জনের মাধ্যমে দেশের পোল্ট্রি শিল্প আরও শক্তিশালী হবে।”

সভাপতির বক্তব্যে জনাব বাবুল আক্তার বলেন, “বর্তমান প্রতিযোগিতামূলক সময়ে টেকসই ও লাভজনক খামার গড়ে তুলতে আধুনিক ব্যবস্থাপনার কোনো বিকল্প নেই। খামারিদের প্রশিক্ষণ, প্রযুক্তিগত জ্ঞান এবং মানসম্মত খাদ্য ও বাচ্চা ব্যবহারের বিষয়ে সচেতন হতে হবে। এ ধরনের সেমিনার খামারিদের বাস্তব অভিজ্ঞতা ও নতুন প্রযুক্তির সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ তৈরি করে। তিনি ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক ও খামারিবান্ধব কর্মসূচি নিয়মিত আয়োজনের আহ্বান জানান।”

সেমিনারে উপজেলার বিভিন্ন এলাকার পোল্ট্রি খামারি, পরিবেশক, ব্যবসায়ী এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন। প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণকারীদের বিভিন্ন জিজ্ঞাসার উত্তর দেন বিশেষজ্ঞরা এবং আধুনিক খামার ব্যবস্থাপনা বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী

22 September 2026

কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীন বরণ অনুষ্ঠিত

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com
nagorikbhabna

‘আধুনিক খামার ব্যবস্থাপনা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

সর্বশেষ পরিমার্জন : ১০:৪২:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬