নাঈম ইসলাম, কটিয়াদী (কিশোরগঞ্জ): কিশোরগঞ্জের কটিয়াদীতে ইউনিয়ন বিএনপি ও যুবদলের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
বুধবার (২৯জুলাই) দুপুরে আচমিতা বাজারে এই সংবাদ সম্মেলন করে আচমিতা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে ইউনিয়ন যুবদলের সভাপতি তাজুল ইসলাম তাজু লিখিত পাঠ করে জানান, জেলার কৃষক লীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার এম.এ মান্নান ২৪ শে গণ-অভ্যুত্থানে সন্ত্রাস বিরোধী কার্যকলাপে জড়িত ছিল। তিনি দুর্নীর্তিবাজ লোক, বিগত ২ বছর আগে বানিয়াগ্রাম বাজারে দোকানপাট ভাংচুর ও লুটপাটের দায়ে সে ও তার ভাড়াটিয়া গুন্ডা বাহিনীরা জেলহাজতে যায় । সমাজ সেবার ছদ্ধবেশে আরও অনেক দুষ্কৃতিতে জড়িত। তার গড়ে তলা পাঁচগাতিয়া গ্রামে এম এ মান্নান মহিলা মাদ্রাসা এখন সরকারী এমপিও ভূক্ত প্রতিষ্ঠান। উক্ত প্রতিষ্ঠানকে নিজের ব্যক্তিগত প্রতিষ্ঠান বলে দাবী এবং সভাপতিসহ সমস্ত কার্যকলাপ ব্যক্তিগত নিয়ন্ত্রনে রাখতে অপচেষ্টা চালাচ্ছে। এমনকি মাননীয় এমপির মহোদয়ের কাছে এ ব্যাপারে চ্যালেন্জ করছে। একটি এমপিও ভূক্ত সরকারী শিক্ষা প্রতিষ্ঠান জবর দখল চেষ্টা অন্যায় ও শাস্তিযোগ্য অপরাধ। কয়েকদিন ধরে নিষিদ্ধ আওয়ামীলীগের পলাতক নেশাগ্রস্থ প্রবাসী এক গুন্ডা এবং স্থানীয় একজন চাটুকারকে ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে বিভিন্ন রকম হুমকি দামকি ও সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি করছে।
মাননীয় এমপির মহোদয়ের পরামর্শে উক্ত মাদ্রাসা এডহক কমিটি গঠনের লক্ষ্যে সাধারণ শিক্ষক ও মাদ্রাসা সুপারের সাথে স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করে। সাক্ষাৎে অত্যান্ত সৌহার্দপূর্ণ আলোচনার শেষে নেতৃবৃন্দ বানিয়াগ্রাম বাজারে এসে পৌছালে ইঞ্জিনিয়ার এম,এ মান্নান ৯৯৯ ফোন দিয়ে মাদ্রাসায় ভাংচুর চালানোর তথ্য দেয়। তাৎক্ষনিক কটিয়াদী মডেল থানা পুলিশের একটি টিম ঘঠনা স্থলে এসে কোন রকম আলামত না পাওয়ায় তাকে মিথ্যা তথ্য দেওয়ায় জবাবদিহির আওতায় আনে। পরক্ষনে বানিয়াগ্রাম বাজারে উৎপেতে থাকা ভাড়াটিয়া গুন্ডা বাহিনী স্থানীয় ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল লতিফ মোড়ল উপর এলোপাতারি হামলা করে।
হামলার অভিযোগ তুলে আব্দুল লতিফ মোড়ল কটিয়াদী থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেন। কটিয়াদী থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ অভিযোগটি আমলে নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেয়। উক্ত ঘটনার দায়ে তাহাকে গ্রেফতার করে যথাযথ শাস্তি কামনা করছি।
এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম রুবেল , উপজেলা তাঁতি দলের আহ্বায়ক আব্দুর রাশিদ, ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আল ফয়সাল আকন্দ, আচমিতা বাজার কমিটি সভাপতি হাফিজ উদ্দিন আহমেদসহ ইউনিয়ন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

নাঈম ইসলাম, কটিয়াদী (কিশোরগঞ্জ) 

















