ঢাকা, বাংলাদেশ || মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু, মরদেহ ময়নাতদন্তে প্রেরণ

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
 কুড়িগ্রামের উলিপুরে সড়ক দুর্ঘটনায় হামিদুল ইসলাম বাবু (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (১ আগস্ট) সকালে উপজেলার ১১ নম্বর তবকপুর ইউনিয়নের উলিপুর-চিলমারী সড়কের পশ্চিম পাশে নিরাশার পাথার এলাকায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত হামিদুল ইসলাম বাবু উপজেলার তবকপুর ইউনিয়নের পশ্চিম সাদুল্লা গ্রামের বাসিন্দা। তিনি মো. জোবেদ আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (৩১ জুলাই) রাত আনুমানিক ৯টা থেকে শনিবার (১ আগস্ট) সকাল ৬টার মধ্যে যেকোনো সময় ওই এলাকায় সড়ক দুর্ঘটনাটি ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত কোনো যানবাহনের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। এতে তার মাথা, চোখ ও কানে রক্তাক্ত জখম হয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।
খবর পেয়ে উলিপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ের জন্য মরদেহ ময়নাতদন্তের উদ্দেশ্যে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় এখনো কোনো আসামি শনাক্ত বা গ্রেপ্তার করা যায়নি। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।

Share this news as a Photo Card

জনপ্রিয়

সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী

22 September 2026

কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীন বরণ অনুষ্ঠিত

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com
nagorikbhabna

সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু, মরদেহ ময়নাতদন্তে প্রেরণ

সর্বশেষ পরিমার্জন : ০৫:৫১:০৩ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬