ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220
বন্ধ শিল্পকারখানা পুনরুজ্জীবনে সরকারের নতুন পরিকল্পনা

কর্মসংস্থানে আসবে গতি: পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী

মো: সাইদুর রহমান, মির্জাপুর (টাঙ্গাইল) : দেশের দীর্ঘদিন ধরে বন্ধ থাকা শিল্পকারখানাগুলো পুনরায় চালুর লক্ষ্যে কার্যকর উদ্যোগ নিয়েছে সরকার। পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরিফুল আলম বলেছেন, বন্ধ মিল-কারখানাগুলো চালু করা গেলে দেশের কর্মসংস্থান যেমন বাড়বে, তেমনি সামগ্রিক অর্থনীতিও নতুন গতি পাবে। শনিবার সকালে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই এলাকায় অবস্থিত বন্ধ টাঙ্গাইল কটন মিলস পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, অতীত সময়ে বিভিন্ন কারণে দেশের বহু শিল্পপ্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। বর্তমান সরকার সেসব সমস্যার কারণ চিহ্নিত করে সরকারি ও বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে পুনরায় চালুর পথ খুঁজছে। এ লক্ষ্যে উচ্চপর্যায়ে আলোচনা অব্যাহত রয়েছে।
তিনি আরও জানান, ইতোমধ্যে চীনের একটি প্রতিনিধি দল টাঙ্গাইল কটন মিল পরিদর্শন করেছে এবং সম্ভাব্য বিনিয়োগ, আধুনিকায়ন ও ব্যবস্থাপনা নিয়ে প্রাথমিক পর্যালোচনা সম্পন্ন করেছে।
মো. শরিফুল আলম বলেন, শিল্পখাতকে পুনরুজ্জীবিত করতে সরকার বাস্তবসম্মত ও টেকসই পরিকল্পনা গ্রহণ করছে, যাতে উৎপাদন বৃদ্ধি পাওয়ার পাশাপাশি নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়।
এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৭ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী, বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশনের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল এস. এম. জাহিদ হাসান, সংস্থাটির সচিব মো: ফিরোজ আহমেদসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।
উল্লেখ্য, টাঙ্গাইল কটন মিলস ১৯৬২ সালে প্রতিষ্ঠিত হয়। কর্মকর্তা-কর্মচারী ও সিবিএন নেতাদের সিন্ডিকেটের কারণে ঋণের ভার জর্জরিত হয়ে পড়ে ২০০৮ সালে পুরোপুরি বন্ধ হইয়ে যায় মিলটি।

Share this news as a Photo Card

জনপ্রিয়

কৃষির আধুনিকায়নই নিশ্চিত করবে খাদ্যের নিরাপত্তা

01 August 2026

মার্কিন এআই মডেল ব্যবহার করে প্রতিরক্ষা প্রযুক্তির উন্নয়ন করছে চীনের গবেষকরা

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

বন্ধ শিল্পকারখানা পুনরুজ্জীবনে সরকারের নতুন পরিকল্পনা

কর্মসংস্থানে আসবে গতি: পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী

সর্বশেষ পরিমার্জন : ০৮:৪৫:০১ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬