ঢাকা , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

পুলিশকে হতে হবে নিরপেক্ষ,জনবান্ধব, প্রযুক্তিনির্ভর বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী

  • অপু দাস, রাজশাহী
  • সর্বশেষ পরিমার্জন : ১২:৩২:৩৭ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
  • ২০ বার পঠিত
অপু দাস, রাজশাহী:   স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশ পুলিশ কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর স্বার্থ রক্ষার বাহিনী নয়; বরং এটি একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, যার প্রধান দায়িত্ব জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনের শাসন প্রতিষ্ঠা করা। তিনি বলেন, পুলিশ সদস্যদের সব ধরনের দলীয় প্রভাব থেকে মুক্ত থেকে দায়িত্ব পালন করতে হবে এবং জনগণের আস্থা অর্জনের জন্য পেশাদারিত্ব, সততা ও মানবিকতার পরিচয় দিতে হবে।
রোববার সকালে রাজশাহীর সারদায় অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমিতে ২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের প্রথম পর্যায়ের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আধুনিক বিশ্বে অপরাধের ধরন প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। প্রযুক্তির বিস্তারের সঙ্গে সঙ্গে সাইবার অপরাধ, অনলাইন জালিয়াতি, তথ্য চুরি এবং ডিজিটাল নিরাপত্তা সংক্রান্ত নানা ঝুঁকি বাড়ছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশ সদস্যদের প্রযুক্তিগত জ্ঞান ও দক্ষতা অর্জনের বিকল্প নেই। তিনি নবীন কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, ভবিষ্যতের পুলিশিং হবে তথ্যপ্রযুক্তিনির্ভর এবং জনগণকেন্দ্রিক। তাই নিজেদেরকে সময়ের সঙ্গে তাল মিলিয়ে দক্ষ ও যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, দুর্নীতির বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে এবং পুলিশ বাহিনীকেও এ ক্ষেত্রে আপসহীন থাকতে হবে। কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতির সঙ্গে জড়িত হওয়ার সুযোগ নেই। জনগণের সেবা প্রদান, ন্যায়বিচার নিশ্চিত করা এবং অপরাধ দমনের মাধ্যমে পুলিশের প্রতি মানুষের বিশ্বাস আরও সুদৃঢ় করতে হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের ছাত্র-গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি বলেন, দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার সংগ্রামে যাঁরা জীবন উৎসর্গ করেছেন, তাঁদের আত্মত্যাগ ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে। সেই আদর্শ ধারণ করে নবীন পুলিশ কর্মকর্তাদের দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
তিনি বলেন, দীর্ঘ প্রতীক্ষা ও কঠোর প্রশিক্ষণ শেষে ২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তারা দেশের আইনশৃঙ্খলা রক্ষার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের জন্য প্রস্তুত হয়েছেন। তাদেরকে চেইন অব কমান্ড মেনে চলতে হবে এবং সংবিধান ও আইনের প্রতি পূর্ণ আনুগত্য বজায় রাখতে হবে। একই সঙ্গে বৈষম্যহীন সমাজ গঠন, আইনের শাসন প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাবোধ সৃষ্টি করতে কার্যকর ভূমিকা রাখতে হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ কুচকাওয়াজ পরিদর্শন করেন এবং প্রশিক্ষণার্থীদের অভিবাদন গ্রহণ করেন। পরে বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী কর্মকর্তাদের হাতে পুরস্কার তুলে দেন। নবীন কর্মকর্তাদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে তিনি পেশাগত দক্ষতা, নৈতিকতা এবং জনসেবার মানসিকতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি। এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) মো. আলী হোসেন ফকির এবং বাংলাদেশ পুলিশ একাডেমির প্রিন্সিপাল ও অতিরিক্ত আইজিপি জি এম আজিজুর রহমান। এ সময় পুলিশ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধি এবং আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানে অংশ নেন।
সমাপনী কুচকাওয়াজে প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার ড. মো. নূরুল হুদা ভূঁইয়া। প্রশিক্ষণকালীন অসামান্য পারফরম্যান্সের জন্য তিনি ‘বেস্ট প্রবেশনার’ এবং ‘বেস্ট ইন ফিল্ড অ্যাক্টিভিটিজ’—এই দুই বিভাগে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি অর্জন করেন।
এছাড়া শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার আবু নুমান মোহাম্মদ খাইরুল ইসলাম ‘বেস্ট একাডেমিক অ্যাওয়ার্ড’ লাভ করেন। অন্যদিকে শুটিং দক্ষতায় সেরা হয়ে ‘বেস্ট শ্যুটার’ নির্বাচিত হন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার এ.বি.এম. মামুন।
বর্ণাঢ্য আয়োজন, আনুষ্ঠানিক কুচকাওয়াজ, পুরস্কার বিতরণ এবং দিকনির্দেশনামূলক বক্তব্যের মধ্য দিয়ে ২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের প্রথম পর্যায়ের প্রশিক্ষণ কার্যক্রমের সমাপ্তি ঘটে। প্রশিক্ষণ শেষে নবীন কর্মকর্তারা দেশের আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং জনগণের সেবায় নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেন।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

হোমনার কৃতি সন্তান এ্যাড. আলী আশরাফ আর নেই

03 August 2026

বাজারের উন্নয়ন কাজ পরিদর্শনে গিয়ে কসাইদের হামলায় ইউপি সদস্য

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

পুলিশকে হতে হবে নিরপেক্ষ,জনবান্ধব, প্রযুক্তিনির্ভর বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী

সর্বশেষ পরিমার্জন : ১২:৩২:৩৭ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬