ঢাকা, বাংলাদেশ || সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

হোমনা কলেজের সাবেক অধ্যাপক জয়নাল আবেদীন আর নেই

  • আইয়ুব আলী, হোমনা
  • সর্বশেষ পরিমার্জন : ০৬:০০:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
  • ৩০ বার পঠিত
আইয়ুব আলী, হোমনা:  ​কুমিল্লার হোমনা কলেজের কৃষি বিজ্ঞান বিভাগের সাবেক প্রধান ও সহযোগী অধ্যাপক মো. জয়নাল আবেদীন (৭২) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার বেলা ২টা ২৫ মিনিটে রাজধানীর উত্তরার নিজ বাসায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে এবং অসংখ্য শিক্ষার্থী ও গুণগ্রাহী রেখে গেছেন।
পরিবার সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার বাদ এশা ঘনিয়ারচর উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। ​
প্রবীণ এই শিক্ষকের মৃত্যুতে তার কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।​ব্যক্তিজীবনে অধ্যাপক জয়নাল আবেদীন একজন সৎ, বিনয়ী, পরহেজগার ও মানবিক গুণসম্পন্ন মানুষ হিসেবে সর্বজনশ্রদ্ধেয় ছিলেন।  সহকর্মী, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা তার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

লোহাগড়া উপজেলা কৃষকদলের নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে মিছিল

20 September 2026

নাঙ্গলকোট গ্রাজুয়েটস অ্যাসোসিয়েশন'র অভিষেক ও আহ্বায়ক কমিটি গঠন

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com
nagorikbhabna

হোমনা কলেজের সাবেক অধ্যাপক জয়নাল আবেদীন আর নেই

সর্বশেষ পরিমার্জন : ০৬:০০:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬