ঢাকা , শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

আজ সকালে সিলেট ও বগুড়া জেলায় সড়ক দূর্ঘটনা নিহত-১৬

সিনি: স্টাফ রিপোর্টার মৃণাল চৌধুরী সৈকত

আজ সকালে দেশের সিলেট ও বগুড়া জেলায় পৃথক দুটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৬ জন প্রাণ হারিয়েছেন। এর মধ্যে সিলেটে দুটি দূরপাল্লার বাসের মুখোমুখি সংঘর্ষে ৯ জন এবং বগুড়ায় যাত্রীবাহী বাসের চাপায় ৭ দিনমজুরের মৃত্যু হয়েছে।
সিলেটে দুই বাসের সংঘর্ষে ৯ যাত্রীর মৃত্যু:
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৭টার দিকে সিলেট থেকে ঢাকাগামী ইউনিক পরিবহনের একটি বাস ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগর উপজেলার কাশিকাপন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বেঙ্গল স্লিপার কোচের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইউনিক পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের গভীর খাদে পড়ে যায়।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই ৭ জন মারা যান। পরবর্তীতে গুরুতর আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আরও এক শিশুকে মৃত ঘোষণা করেন। নিহতদের সবাই ইউনিক পরিবহনের যাত্রী ছিলেন। পরে আরও এক জন মারা যান সবশেষ ৯ জন মারা যান।
বগুড়ায় বাস চাপায় ৭ দিনমজুর নিহত, ৪ ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখা হয়েছিলো । স্থানীয় প্রশাসনের সহযোগিতায় অবরোধ তুলে নেয়া হয়।
জানা যায়, বগুড়া সদর উপজেলার এরুলিয়া বাজার এলাকায় বগুড়া-নওগাঁ মহাসড়কে ভোরের দিকে অপর দুর্ঘটনায় ৭ জনের মৃত্যু হয়েছে। ঢাকা থেকে নওগাঁগামী শাহ ফতেহ আলী পরিবহনের একটি বাস এরুলিয়া বাজার এলাকায় পৌঁছে চালক নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে। বাসটি রাস্তার পাশে কাজের সন্ধানে দাঁড়িয়ে থাকা দিনমজুরদের সজোরে চাপা দেয়। ঘটনাস্থলেই ৩ জন শ্রমিকের মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় আহতদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় আরও ৪ জন মারা যান।
এ মর্মান্তিক দুর্ঘটনার প্রতিবাদে এবং স্পিডব্রেকার নির্মাণের দাবিতে এরুলিয়া বাজার এলাকায় স্থানীয় ক্ষুব্ধ জনতা টানা ৪ ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

গাজীপুরের টঙ্গী অঞ্চলের ৪৩ নং ওয়ার্ডে আগামীর কান্ডারি যুবনেতা নাজমুল হোসেন মন্ডল

06 August 2026

নজরুল বর্ষে তালোড়ায় কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, কুইজ ও গান প্রতিযোগিতা অনুষ্ঠিত

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

আজ সকালে সিলেট ও বগুড়া জেলায় সড়ক দূর্ঘটনা নিহত-১৬

সর্বশেষ পরিমার্জন : ০৪:৩৩:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬