আইয়ুব আলী, হোমনা
হোমনা কফিল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের
শিক্ষার্থী সায়ীমা তাসনিম উপজেলায় সেরা হওয়ায় গৌরব অর্জন করেন। সে এ বছর এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে গোল্ডেন জিপিএ-৫ পেয়ে উপজেলায় সেরা হয়েছেন। তার মোট ১২৫০ নম্বরের মধ্যে প্রাপ্ত নম্বর ১১৭৮।
সে হোমনা পৌরসভার হরিপুর গ্রামের ও কলাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. শহীদুল্লাহ ও ভংগারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাসুদা বেগমের বড় মেয়ে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমেনা বেগম বলেন, সায়ীমার সাফল্য আমরা শিক্ষকমন্ডলী আনন্দিত ও গর্বিত। তাঁর উত্তরোত্তর উন্নতি ও সফলতা কামনা করি।
ম্যানেজিং কমিটির সভাপতি মো. মোজাম্মেল হক মুকুল বলেন,সে উপজেলায় সেরা হওয়ায় আমরা গর্বিত। তবে ভবিষ্যতে সে একজন ভালো মানুষ হয়ে যেন দেশ ও জাতির সেবা করতে পারে এ প্রত্যাশা করছি।

নাগরিক ডেস্ক রিপোর্ট 
























