মোঃমনিরুল ইসলাম,সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে পল্লী বিদ্যুৎ সমিতি-০১ কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছেন ক্ষুব্ধ গ্রাহকরা।
২৭ আগস্ট বৃহস্পতিবার সকালে উল্লাপাড়া পল্লী বিদ্যুৎ সমিতি-০১ কার্যালয়ের প্রধান গেটের সামনে জড়ো হয়ে তারা বিক্ষোভ করেন। এ সময় গ্রাহকরা অতিরিক্ত বিল প্রত্যাহার ও বিলের সঠিক হিসাব নিশ্চিত করার দাবি জানান।
বিক্ষোভে অংশ নেওয়া গ্রাহকদের অভিযোগ, সাম্প্রতিক সময়ে অনেকের বিদ্যুৎ বিলে অস্বাভাবিকভাবে বেশি টাকা এসেছে। স্বাভাবিক ব্যবহারের তুলনায় কয়েক গুণ বেশি বিল দেখে তারা হতাশ ও ক্ষুব্ধ হয়ে পড়েছেন। বিষয়টি নিয়ে পল্লী বিদ্যুৎ কার্যালয়ে যোগাযোগ করেও অনেকে তাৎক্ষণিক সমাধান পাননি বলে অভিযোগ করেন।
গ্রাহকরা বলেন, আমরা নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করি। কিন্তু হঠাৎ করে অতিরিক্ত বিল আসায় আমাদের পক্ষে তা পরিশোধ করা কঠিন হয়ে পড়েছে। দ্রুত বিল যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
এ ঘটনায় সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির -১ জিএম নুরুল হুদা বলেন,মিটার রিডাররা কিছু গ্রাহকদের মিটার রিডিং বেশি তুলেছিল সে সকল মিটার রিডারদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

নাগরিক ডেস্ক রিপোর্ট 





















