ঢাকা, বাংলাদেশ || রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

৭-মাসের শিশুকে বালিশ চাপা দিয়ে হত্যা করল মা

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি:   কুমিল্লার নাঙ্গলকোটে বালিশ চাপা দিয়ে ফারাবি নামে সাত মাস বয়সী এক শিশুকে হত্যা করেছে তার মা। এ ঘটনায় শিশুটির মা ফাতেমা বেগমকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৩১ আগস্ট) সকালে উপজেলার জোড্ডা পশ্চিম ইউনিয়নের নিচন্তপুর গ্রামের লোকমান হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে। পুলিশ শিশুটির লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে।
ফাতেমা বেগম উপজেলার জোড্ডা পশ্চিম ইউনিয়নের মান্দ্রা গ্রামের মরহুম আবুল কালামের মেয়ে এবং পাশের ভবানীপুর গ্রামের নাছির উদ্দিনের স্ত্রী।
নিহত শিশুর খালা ও ফাতেমার বড় বোন ইয়াছমিন জানান, শনিবার সকালে ফাতেমা তার সাত মাস বয়সী ছেলে ফারাবিকে নিয়ে নিচন্তপুরে তাদের বাড়িতে বেড়াতে আসেন। সোমবার ভোরে শিশুটি চিৎকার করতে থাকে। একপর্যায়ে ফাতেমা তাকে জানান, তিনি শিশুটিকে বালিশ চাপা দিয়েছেন।
ইয়াছমিন বলেন, ফাতেমার কথা শুনে দ্রুত ঘরে গিয়ে শিশুটির গায়ের ওপর বালিশ দেখতে পান। পরে শিশুটিকে উদ্ধার করে স্থানীয় বাজারে চিকিৎসকের কাছে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফাতেমার মা খোদেজা বেগম দাবি করেন, তার মেয়ে গত তিন বছর ধরে মানসিক সমস্যায় ভুগছেন। এ ছাড়া তার সঙ্গে জিন-ভূত রয়েছে বলেও তিনি দাবি করেন।
নাঙ্গলকোট থানার ওসি মো. শাহীনূর ইসলাম বলেন, শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। এ ঘটনায় শিশুটির মাকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার ময়নাতদন্তের জন্য শিশুটির লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

Share this news as a Photo Card

জনপ্রিয়

লোহাগড়া উপজেলা কৃষকদলের নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে মিছিল

20 September 2026

নাঙ্গলকোট গ্রাজুয়েটস অ্যাসোসিয়েশন'র অভিষেক ও আহ্বায়ক কমিটি গঠন

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com
nagorikbhabna

৭-মাসের শিশুকে বালিশ চাপা দিয়ে হত্যা করল মা

সর্বশেষ পরিমার্জন : ০৬:৩০:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬