ঢাকা, বাংলাদেশ || রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

সার মজুদে অনিয়ম, কালীগঞ্জে দুই ব্যবসায়ীকে ২-লাখ টাকা জরিমানা

মোঃ রায়হান মাহামুদ:   গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় সারের বাজার স্থিতিশীল রাখতে এবং অনিয়ম রোধে বিভিন্ন ডিলার ও খুচরা বিক্রেতার গোডাউনে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে উপজেলার দোলান বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযান পরিচালনাকালে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬-এর ৬ ধারায় দুটি মামলা করা হয়। সংশ্লিষ্ট ধারা লঙ্ঘনের দায়ে ২ ব্যবসায়ীকে (প্রকাশ ট্রেডার্সের নির্মল দাসকে ১লাখ এবং মেসার্স এস এস করপোরেশনের শরীফ ভূইয়াকে ১লাখ) সর্বমোট ২,০০,০০০/- (দুই লাখ) টাকা অর্থদণ্ড প্রদান এবং তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
এ সময় সরেজমিনে উপস্থিত থেকে অভিযান পরিচালনা করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি)  আল-আমিন হালদার। এ ছাড়াও উপস্থিত ছিলেন বেঞ্চ সহকারী কর্মকর্তা মাহবুবুল ইসলাম, কালীগঞ্জ থানা পুলিশ এবং সহকারী কৃষি কর্মকর্তা।
অভিযান শেষে কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার বলেন, কৃষকদের স্বার্থ সংরক্ষণ ও সারের বাজারে কৃত্রিম-সংকট রোধে প্রশাসন সচেষ্ট রয়েছে। কোনো সার ডিলার বা খুচরা বিক্রেতা যেন নিয়মবহির্ভূতভাবে সার মজুত করতে বা নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্যে বিক্রি করতে না পারে, তা কঠোরভাবে নজরদারি করা হচ্ছে। কৃষকদের অধিকার রক্ষায় ও জনস্বার্থে উপজেলা প্রশাসনের এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

লোহাগড়া উপজেলা কৃষকদলের নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে মিছিল

20 September 2026

নাঙ্গলকোট গ্রাজুয়েটস অ্যাসোসিয়েশন'র অভিষেক ও আহ্বায়ক কমিটি গঠন

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com
nagorikbhabna

সার মজুদে অনিয়ম, কালীগঞ্জে দুই ব্যবসায়ীকে ২-লাখ টাকা জরিমানা

সর্বশেষ পরিমার্জন : ০৫:২১:২৯ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬