ঢাকা, বাংলাদেশ || সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

রানীরবন্দরে লাইসেন্স ছাড়া চিকিৎসা দেওয়ায় কারাদণ্ড ও অর্থ‎দণ্ড

দিনাজপুর প্রতিনিধি: ‎দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার রানীরবন্দর এলাকায় লাইসেন্স ছাড়া চিকিৎসা দেওয়ার অপরাধে মো. মনোয়ারুল ইসলাম (৪২) নামে এক ব্যক্তিকে ১৫ দিনের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ‎বুধবার (২ সেপ্টেম্বর) রানীরবন্দর এলাকায় পরিচালিত মোবাইল কোর্টে এ দণ্ড প্রদান করা হয়।
‎‎দণ্ডপ্রাপ্ত মো. মনোয়ারুল ইসলাম (৪২) দিনাজপুরের খানসামা উপজেলার আলোকঝাড়ি গ্রামের মো. ইসমাইল হোসেনের ছেলে। বর্তমানে তিনি চিরিরবন্দর উপজেলার নশরতপুর এলাকায় বসবাস করেন।
‎‎ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, লাইসেন্স ছাড়া চিকিৎসা প্রদান করার অপরাধে তাকে ১৫ দিনের কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
‎‎অভিযানটি পরিচালনা করেন চিরিরবন্দর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহনাজ আফরোজ।
‎‎প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বাস্থ্যের সুরক্ষা নিশ্চিত করতে লাইসেন্সবিহীন চিকিৎসা প্রদানসহ অনিয়মের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

লোহাগড়া উপজেলা কৃষকদলের নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে মিছিল

20 September 2026

নাঙ্গলকোট গ্রাজুয়েটস অ্যাসোসিয়েশন'র অভিষেক ও আহ্বায়ক কমিটি গঠন

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com
nagorikbhabna

রানীরবন্দরে লাইসেন্স ছাড়া চিকিৎসা দেওয়ায় কারাদণ্ড ও অর্থ‎দণ্ড

সর্বশেষ পরিমার্জন : ০৭:৪৩:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬