ঢাকা, বাংলাদেশ || মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

রূপগঞ্জে ভূমিদস্যুতা বন্ধের দাবিতে ১০ গ্রামের সভা, ঝাড়ু মিছিল, ১০১ সদস্যের কমিটি গঠন

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ও রূপগঞ্জ ইউনিয়নে নামীয় আবাসনের নামে অবৈধ বালু ভরাট, জোরপূর্বক তিন ফসলি কৃষি জমি ও পৈতৃক ভিটা-মাটি দখল এবং ঐতিহাসিক ‘ইছাখালী খাল’ উদ্ধারের দাবিতে মাঝিনা মাদরাসায় ১০ গ্রামের মানুষের অংশগ্রহণে প্রতিবাদ সভা ও ঝাড়ু মিছিল করা হয়েছে।৪ সেপ্টেম্বর শুক্রবার বিকালে উপজেলার মাঝিনা মাদরাসা মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় ১০১ সদস্যের ভিটে রক্ষা কমিটি করেন ভুক্তভোগী ভূমি মালিকরা।

এ সময় বক্তব্য রাখেন রূপগঞ্জ অফিসার্স এসোসিয়েশনের উপদেষ্টা আবু বকর সিদ্দিক, নরসিংদী জেলা কোর্টের পেশকার মো. শামসুদ্দিন মিয়া, পাট শিল্পমন্ত্রণালয়ের সাবেক সভাপতি মো. হাসেন আলী বেপারী, আহসান আলী মাস্টারসহ স্থানীয় ভুক্তভোগীরা।

সভায় ইছাখালী, মাঝিনা, মাইলাব, হরিনা, পশ্চিমগাঁও, বড়ালু, পাড়াগাঁও, উল্লাবো ও ছাতিয়ানসহ কয়েকটি গ্রামের জমির মালিকদের নিয়ে ১০১ সদস্যের সুরক্ষা কমিটি গঠন করা হয়।
এ সময় ‘ইছাখালী খাল’ থেকে অবৈধ বালু অপসারণ করে খালটি পুনখনন এবং পূর্বের অবস্থায় চালু করার দাবী করেন তারা।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী

22 September 2026

কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীন বরণ অনুষ্ঠিত

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com
nagorikbhabna

রূপগঞ্জে ভূমিদস্যুতা বন্ধের দাবিতে ১০ গ্রামের সভা, ঝাড়ু মিছিল, ১০১ সদস্যের কমিটি গঠন

সর্বশেষ পরিমার্জন : ০৮:২৭:১৭ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬