ঢাকা, বাংলাদেশ || বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

দুপচাঁচিয়ার তালোড়ায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত

সুশান্ত মালাকার দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া সার্বজনীন সনাতনী সংঘের আয়োজনে সনাতন ধর্মালম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভজন্মাষ্টমী উৎসব উদযাপিত হয়েছে। এ উপলক্ষে ৪সেপ্টেম্বর শুক্রবার সকালে তালোড়া শ্রীশ্রী লক্ষী নারায়ণ ও শ্রীশ্রী রাধা কৃষ্ণ মন্দিরে নামসংকীর্তন অনুষ্ঠিত হয়। পরে এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা তালোড়া বাজার এলাকা প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় অংশ নেন তালোড়া পৌরসভার সাবেক মেয়র আব্দুল জলিল খন্দকার, সংঘের উপদেষ্টা বিকাশ মন্ডল, স্বপন দাস, সভাপতি সুভাষ প্রসাদ কানু, সহসভাপতি মদন লাল গুপ্ত, সাধারণ সম্পাদক সুব্রত চন্দ্র ঘোষ, কোষাধ্যক্ষ বলাই মন্ডল, সাংগঠনিক সম্পাদক রতন চন্দ্র দাস সহ সংঘের সকল সদস্য, তালোড়া ও এর পার্শ্ববর্তী এলাকার ধর্মপ্রাণ হিন্দু নর নারীবৃন্দ।
সন্ধ্যায় মন্দিরে শ্রী মদ্ভগবদগীতা পাঠ ও আলোচনা সভা শেষে প্রসাদ বিতরণ করা হয়। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের রোহিনী লগ্নের শুভ তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন। তাই এই পবিত্র দিনটি শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব হিসাবে উদযাপিত হয়।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী

22 September 2026

কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীন বরণ অনুষ্ঠিত

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com
nagorikbhabna

দুপচাঁচিয়ার তালোড়ায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত

সর্বশেষ পরিমার্জন : ০৮:২৮:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬