ঢাকা, বাংলাদেশ || বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

জ্বালানি সংকটের দায় সরকারের নয়, আকস্মিক সংকট: রিজভী

  • মনিরুজ্জামান
  • সর্বশেষ পরিমার্জন : ১১:২০:০২ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • ২৬ বার পঠিত

oplus_136314912

মনিরুজ্জামান:   জ্বালানি সংকটের দায় বিএনপি সরকারের নয়, এটি আকস্মিক সংকট- বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর মিরপুরের দারুসসালাম এলাকার দিয়াবাড়ি ঘাটে মৎস্যজীবী দলের মৎস্য পোনা অবমুক্ত করণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, “বিরোধী দল গ্যাস সংকট নিয়ে কর্মসূচি দিচ্ছে। আপনাদের কী পরিকল্পনা আছে, পরামর্শ দিন। খালি রাজপথে দাঁড়িয়ে হুমকি-ধামকি দেবেন, এটি গণতান্ত্রিক রাজনীতির অংশ নয়। আপনারা সংসদে পরামর্শ দিন। তা না করে এই কর্মসূচিতে গণতন্ত্র বিপদে পড়বে। পরাজিতরা সুযোগ নেবে, তাদের ফাঁদে পা দেবেন না”।
তিনি বলেন, জ্বালানি সংকট খুব দ্রুত সময়ে কেটে যাবে। পরিবেশকে বিশুদ্ধ করে নির্মল করতে প্রধানমন্ত্রীর ভাবনা অতুলনীয় মন্তব্য করে রিজভী বলেন, এই ৬ মাসে যেসব টার্গেট ছিল, তা পূরণ করেছে সরকার। আড়াই কোটি গাছ লাগানোর কথা থাকলেও ৬ মাসে ৩ কোটি গাছ লাগানো হয়েছে। লক্ষ্যমাত্রার চেয়েও বেশি সম্পন্ন হয়েছে এরইমধ্যে। ফ্যামিলি কার্ডেও ৬ মাসের কাছাকাছি টার্গেট পূরণ হয়েছে। অন্যান্য কার্ড নিয়েও সরকার কাজ করছে। ৫ বছরে ১ ট্রিলিয়ন অর্থনীতির দেশ গড়তে কাজ শুরু করছে সরকার। বিভিন্ন দেশের শ্রম বাজার এরইমধ্যে উন্মুক্ত হচ্ছে।
ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ফ্যাসিস্ট সরকার মেগা প্রজেক্টের নামে টাকা পাচার করেছে। মানুষ ঘরে ঘরে চাকরিসহ নানা ফাঁকা আওয়াজ দেয়া হয়েছে, কিন্তু কাজ হয়নি। ফাঁপা কথা দিয়ে দেশ শাসন করছে না বিএনপি। প্রতিশ্রুতি বাস্তবায়ন করে জনগণের কল্যাণে কাজ করা হচ্ছে। প্রতিটি মানুষকে স্বয়ংসম্পূর্ণ করতে উদ্যোগ নিয়েছে সরকার।
দেশে বাকস্বাধীনতা আছে জানিয়ে রুহুল কবির রিজভী বলেন, গণতন্ত্র ফিরিয়ে আনছে সরকার। কাউকে কথা বলার কারণে গুম করা হচ্ছে না।
তিনি আরও বলেন, পার্শ্ববর্তী দেশ নদীতে বাঁধ দিচ্ছে। এ থেকে উত্তরণে খাল খনন শুরু করেছিলেন জিয়াউর রহমান। তারেক রহমানও সেই উদ্যোগ গ্রহণ করেছেন। মাছে ভাতে বাঙালি পরিচয় ফিরিয়ে আনতে চায় সরকার।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

ইশারা ভাষার স্বীকৃতি ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের আহ্বান

22 September 2026

মুরাদনগরে নিষিদ্ধ সংগঠনের মিছিলের প্রস্তুতি, গ্রেপ্তার-১৩

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com
nagorikbhabna

জ্বালানি সংকটের দায় সরকারের নয়, আকস্মিক সংকট: রিজভী

সর্বশেষ পরিমার্জন : ১১:২০:০২ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬