ঢাকা, বাংলাদেশ || মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ঝিনাইদহে নবগঙ্গায় মাছের পোনা অবমুক্ত

ফজলুল কবির গামা, ঝিনাইদহ:   ‘মাছে-ভাতে বাঙালি’র ঐতিহ্য ফিরিয়ে আনতে জেলার নদী-খাল-বিল ও উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্তের পরিকল্পনা।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝিনাইদহে নবগঙ্গা নদীতে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। একই সঙ্গে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে জেলা শহরের পার্শ্ববর্তী নবগঙ্গা নদীতে জেলা বিএনপির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট এমএ মজিদ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সহসভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন এবং জেলা চেম্বার অব কমার্সের সভাপতি মোয়াজ্জেম হোসেন। এছাড়া জেলা মৎস্যজীবী দলের নেতাকর্মীসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।
কর্মসূচিতে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদ বলেন, দেশের খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন এবং মানুষের আমিষের চাহিদা পূরণে উন্মুক্ত জলাশয় ও পতিত জমির সঠিক ব্যবহার নিশ্চিত করা জরুরি। পরিকল্পিতভাবে দেশের জলাশয়গুলোকে কাজে লাগানো গেলে মৎস্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি মানুষের পুষ্টির চাহিদাও পূরণ করা সম্ভব।
তিনি বলেন, ঝিনাইদহ জেলার সব নদ-নদী, খাল-বিল ও উন্মুক্ত জলাশয়ে পর্যায়ক্রমে মাছের পোনা অবমুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে স্থানীয় মৎস্যসম্পদ সমৃদ্ধ করার পাশাপাশি মানুষের খাদ্য ও পুষ্টির চাহিদা পূরণে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব হবে।
অ্যাডভোকেট এমএ মজিদ বলেন, ‘মাছে-ভাতে বাঙালি’ বাঙালির দীর্ঘদিনের ঐতিহ্য ও জীবনযাপনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। সেই ঐতিহ্যকে ধরে রাখতে এবং মৎস্যসম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কাজ করা হচ্ছে।
পরে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী

22 September 2026

কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীন বরণ অনুষ্ঠিত

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com
nagorikbhabna

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ঝিনাইদহে নবগঙ্গায় মাছের পোনা অবমুক্ত

সর্বশেষ পরিমার্জন : ১২:২৬:২৯ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬