
পিরোজপুর প্রতিনিধি: এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫সহ কৃতিত্বপূর্ণ ফল অর্জনকারী ৩৫০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পিরোজপুর জেলা শাখা।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে পিরোজপুর কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে তাদের হাতে ক্রেস্ট ও বই তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী। প্রধান আলোচক ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা।
বিশেষ অতিথি ছিলেন পিরোজপুর জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির মাওলানা আব্দুর রব, ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক সুমন সরকার এবং জাকসুর এজিএস ফেরদৌস আল হাসান। জেলা ছাত্রশিবিরের সভাপতি মো. ইমরান খানের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি মো. মিজানুর রহমান। অনুষ্ঠানে ছাত্রশিবির ও জামায়াতের নেতাকর্মী এবং শিক্ষার্থীদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

পিরোজপুর প্রতিনিধি 



















