ঢাকা, বাংলাদেশ || মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

কটিয়াদীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবতীর মৃত্যু

নাঈম ইসলাম
কটিয়াদী (কিশোরগঞ্জ)

কিশোরগঞ্জে কটিয়াদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিউলি আক্তার (১৬) নামে এক যুবতীর মৃত্যু হয়েছে।

রোববার (৬সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার আচমিতা ইউনিয়নের উত্তর অষ্টঘড়িয়া নয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিউলি আক্তার একই এলাকার মো. সাইদুর রহমান ও শিখা আক্তার দম্পতির মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত শিউলি আক্তার নিজ বাড়িতে নির্মাণাধীন ঘরে কাজ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়। পরে পরিবারের লোকজন দ্রুত উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী

22 September 2026

কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীন বরণ অনুষ্ঠিত

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com
nagorikbhabna

কটিয়াদীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবতীর মৃত্যু

সর্বশেষ পরিমার্জন : ০৬:৪৬:২৩ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬