ঢাকা, বাংলাদেশ || বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

লং মার্চের নামে লম্বা মার্চ শুরু করেছে জামায়াত: এমপি মিলটন

আব্দুল হান্নান, শাজাহানপুর (বগুড়া):    ‎বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ২০২৫-২৬-এর আওতায় বগুড়া-৭ (শাজাহানপুর-গাবতলী) আসনের সংসদ সদস্য মোরশেদ মিলটনের বিশেষ বরাদ্দে শাজাহানপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ বিতরণ করা হয়েছে।
‎‎মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) উপজেলা পরিষদের বাস্তবায়নে পরিষদ চত্বরে এ বেঞ্চ বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪২, বগুড়া-০৭ আসনের জাতীয় সংসদ সদস্য মোরশেদ মিলটন। উপজেলা বিএনপির নেতৃবৃন্দের উপস্থিতিতে প্রধান অতিথির বক্তব্যে এমপি মোরশেদ মিলটন বলেন,“মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর পরিকাঠামোগত উন্নয়ন অত্যন্ত জরুরি। শিক্ষার্থীদের পড়াশোনার উপযুক্ত পরিবেশ তৈরিতে আমাদের এই ধরনের সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।” বক্তব্যে তিনি বিরোধী দলের সমালোচনা করে বলেন, “লং মার্চের নামে লম্বা মার্চ শুরু করেছে জামায়াত”।
‎‎উক্ত কর্মসূচির মাধ্যমে উপজেলার ৪০টি শিক্ষা প্রতিষ্ঠানে ১০ জোড়া করে বেঞ্চ আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়। পরবর্তীতে তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের হাতে বেঞ্চগুলো হস্তান্তর করেন। অনুষ্ঠান শেষে এমপি মোরশেদ মিলটন উপজেলার বামুনিয়া দারুল উলুম দাখিল মাদরাসার ৪ তলা ভবনের নির্মাণকাজের উদ্বোধন করেন।
‎উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন, সহ-সভাপতি আব্দুল হাকিম মন্ডল, সাবেক আহ্বায়ক আবুল বাশার, সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন ও আবু শাহীন সানিসহ স্থানীয় বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

Share this news as a Photo Card

জনপ্রিয়

পিরোজপুরে মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্কের সভা

22 September 2026

উখিয়ায় আন্তর্জাতিক শান্তি দিবসে একশন এইড'র ফলদ চারা বিতরণ

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com
nagorikbhabna

লং মার্চের নামে লম্বা মার্চ শুরু করেছে জামায়াত: এমপি মিলটন

সর্বশেষ পরিমার্জন : ০৯:৩৯:১১ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬