ঢাকা, বাংলাদেশ || বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220
ঢাকা বিভাগ

ল্যাব রিপোর্ট ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই খাদ্য উৎপাদন, ৩-লাখ টাকা জরিমানা

মোঃ রায়হান মাহামুদ:   গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের নগরভেলা এলাকায় অবস্থিত আইশিন ফুডস কোম্পানি লিমিটেডে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিরাপদ খাদ্য

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার

গাউছ-উর রহমান, মাদারীপুর:   মাদারীপুরের কালকিনি উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের আউলিয়ারচর এলাকায় দীর্ঘদিনের পারিবারিক কলহের জেরে স্ত্রী জোবেদা বেগম (৬০)-কে গলা কেটে

তারেক রহমান এদেশের কৃষক ও মেহনতী মানুষের স্বপ্ন পূরণে কাজ করে যাচ্ছেন- এমপি খোকন তালুকদার

গাউছ-উর রহমান, মাদারীপুর:   মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপি নির্বাহী কমিটির সহ-গনশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান  তালুকদার খোকন বলেন আমাদের

‘মোস্ট সাসটেইনেবল কোম্পানি অব দ্য ইয়ার’ পুরস্কার জিতেছে ইউনিলিভার বাংলাদেশ

ঢাকা, ১৯ জুলাই ২০২৬: এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬-এ ‘মোস্ট সাসটেইনেবল কোম্পানি অব দ্য ইয়ার’ ও ‘মোস্ট সাসটেইনেবল এফএমসিজি কোম্পানি অব দ্য ইয়ার’ বিভাগে বিজয়ী হয়েছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল)। একই সঙ্গে ‘সহযাত্রা: কো-ক্রিয়েটিং ইমপ্যাক্ট’ উদ্যোগের জন্য সাসটেইনেবল পার্টনারশিপস অ্যান্ড ইনস্টিটিউশনস বিভাগে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন পুরস্কার জিতেছে প্রতিষ্ঠানটি। এ ছাড়া আরও দুই বিভাগে সম্মানজনক স্বীকৃতিসহ এবারের আয়োজনে মোট পাঁচটি সম্মাননা অর্জন করেছে ইউনিলিভার বাংলাদেশ। বাংলাদেশ সাসটেইনেবিলিটি সামিটের অংশ হিসেবে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস দায়িত্বশীল ব্যবসায়িক কার্যক্রম, উদ্ভাবন, সহযোগিতা ও কার্যকর প্রভাবের মাধ্যমে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে ভূমিকা রাখা প্রতিষ্ঠানগুলোকে স্বীকৃতি দেয়। তিনটি বিভাগে বিজয়ী হওয়ার পাশাপাশি ইউনিলিভার বাংলাদেশ ‘স্মার্ট কাস্টমার লজিস্টিকস অ্যান্ড ট্রেড’ উদ্যোগের জন্য ইন্ডাস্ট্রি, ইনোভেশন অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার বিভাগে এবং ‘ইউ-রিফিল ২.০ অ্যান্ড রি-ইঞ্জিনিয়ারিং প্যাকেজিং’ উদ্যোগের জন্য রেসপনসিবল কনজাম্পশন অ্যান্ড প্রোডাকশন বিভাগে সম্মানজনক স্বীকৃতি পেয়েছে। এসব সম্মাননা ইউনিলিভার বাংলাদেশের ধারাবাহিক উদ্যোগের স্বীকৃতি। কার্যকর অংশীদারত্ব ও ব্যবসায়িক উদ্ভাবন এগিয়ে নেওয়ার পাশাপাশি দায়িত্বশীল উৎপাদন ও ব্যবহারের চর্চা প্রসারে সরকারি প্রতিষ্ঠান, উন্নয়ন সংস্থা, স্থানীয় জনগোষ্ঠী এবং অন্যান্য অংশীজনের সঙ্গে কাজ করছে প্রতিষ্ঠানটি। এসব প্রচেষ্টার লক্ষ্য বৃহৎ পরিসরে দীর্ঘস্থায়ী ইতিবাচক প্রভাব তৈরি করা। ইউনিলিভার বাংলাদেশের পক্ষে পুরস্কারগুলো গ্রহণ করেন প্রতিষ্ঠানটির হিউম্যান রিসোর্স ডিরেক্টর সৈয়দা দুরদানা কবির এবং কাস্টমার বিজনেস ডেভেলপমেন্ট হেড মো. শাদমান সাদেকীন। এ সময় ব্যবসায়ী নেতা, উন্নয়ন সহযোগী ও টেকসই উন্নয়ন বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ২৫ জুলাই ব্যতিক্রমী শান্তি ও আরোগ্যদায়ী সভা 

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ: উপস্থিত থাকলেই জয়ের সুযোগ ফ্রিজ, ল্যাপটপ ও স্মার্ট টিভি; শান্তি, সুস্থতা ও মানবকল্যাণের বার্তা পৌঁছে দিতে ব্যাপক

পলাশে বিএনপিকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন

অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টার: নরসিংদী-২ আসনকে ঘিরে সাম্প্রতিক সময়ে বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত কিছু সংবাদকে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত দাবি

গোয়ালন্দে রিকশা চালককে হত্যা করে রিক্সা ছিনতাই 

রাজু আহমেদ, রাজবাড়ী রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় জাহিদ বিশ্বাস (৪৫) নামে এক ব্যাটারিচালিত রিকশাচালককে গলায় গামছা পেঁচিয়ে হত্যা করে তাঁর রিকশা

জুলাই গণঅভ্যুত্থানে শহীদগনির স্মরণে বিএনপির আয়োজনে দোয়া মাহফিল

রাজু আহমেদ, রাজবাড়ী:    রাজবাড়ীর খানখানাপুরে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হওয়া গনিকে স্মরণ করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিএনপির উদ্যোগে

চোরাই সোনাসহ খানখানাপুরের কুখ্যাত স্বর্ণ ব্যবসায়ী বকুল ঘোষ গ্রেপ্তার 

রাজু আহমেদ, রাজবাড়ী রাজবাড়ী সদর উপজেলার ভবানীপুরে চুরি করা স্বর্ণ ও রুপা কেনার অপরাধে বকুল ঘোষ নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে

ইউপি নির্বাচন বানচালের চেষ্টায় প্রশাসকসহ সদস্য নিয়োগের প্রতিবাদে জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলন

শরিফ মিয়া, রূপগঞ্জ:    নারায়ণগঞ্জের রূপগঞ্জ ইউনিয়ন পরিষদে দলীয়করণ করে সরকারী প্রজ্ঞােপনের  মাধ্যমে  জেলা বিএনপি নেতা নূরনবী ভুইয়া ও ইউনিয়নের