ঢাকা, বাংলাদেশ || সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220
সমাবেশ ও মাছের পোনা অবমুক্ত

আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে দেবিদ্বারে জামায়াতের র‍্যালি

  • এম.জে.এ মামুন
  • সর্বশেষ পরিমার্জন : ১২:২৭:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
  • ৮১ বার পঠিত
এম.জে.এ মামুন:    আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে কুমিল্লার দেবিদ্বারে বর্ণাঢ্য র‍্যালি, সমাবেশ এবং মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ জুন) সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী দেবিদ্বার উপজেলা ও পৌর শাখার যুব বিভাগের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির শুরুতে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সমাবেশ।
সমাবেশে সভাপতিত্ব করেন দেবিদ্বার উপজেলা যুব বিভাগের সভাপতি মু. শরীফুল ইসলাম সরকার। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন উপজেলা যুব বিভাগের সেক্রেটারি এস. এম. আব্দুল আলিম এবং পৌর যুব বিভাগের সেক্রেটারি মামুনুর রশিদ।
প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ বলেন, “মাদকাসক্ত ব্যক্তি শুধু নিজের ক্ষতিই করে না, এটি পরিবার ও সমাজের জন্য এক ভয়াবহ অভিশাপ। একটি সুস্থ, সচেতন ও মেধাবী জাতি গঠনে মাদক নির্মূলের কোনো বিকল্প নেই।”
বিশেষ অতিথির বক্তব্যে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক লোকমান হাকিম ভূঁইয়া বলেন, “মাদকবিরোধী অভিযানে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর নির্ভর করলে চলবে না। মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং ধর্মীয় ও সামাজিক সংগঠনগুলোকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।”
এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক শহিদুল ইসলাম, দেবিদ্বার পৌর জামায়াতের আমীর ফেরদৌস আহাম্মদ, উপজেলা জামায়াতের সেক্রেটারি রুহুল আমিন খান এবং পৌর সেক্রেটারি ক্বারী অলিউল্লাহ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মু. নুরুল হুদা, মাওলানা ওবায়দুল্লাহ মাহমুদ, পৌর সহকারী সেক্রেটারি মু. জাকির হোসেন, মো. বিল্লাল হোসেনসহ জামায়াতে ইসলামী ও যুব বিভাগের বিপুলসংখ্যক নেতাকর্মী।
সমাবেশ শেষে পরিবেশ সংরক্ষণ ও জীববৈচিত্র্য রক্ষার বার্তা ছড়িয়ে দিতে নেতৃবৃন্দ গোমতী নদীতে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

লোহাগড়া উপজেলা কৃষকদলের নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে মিছিল

20 September 2026

নাঙ্গলকোট গ্রাজুয়েটস অ্যাসোসিয়েশন'র অভিষেক ও আহ্বায়ক কমিটি গঠন

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com
nagorikbhabna

সমাবেশ ও মাছের পোনা অবমুক্ত

আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে দেবিদ্বারে জামায়াতের র‍্যালি

সর্বশেষ পরিমার্জন : ১২:২৭:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬