ঢাকা, বাংলাদেশ।
,
সোমবার, ২০ এপ্রিল ২০২৬
তাজা খবর
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে মাদারীপুরে ৩০ শিক্ষার্থী অসুস্থ
গণধর্ষেণের শিকার ৬-বছরের শিশু ও ৯ম শ্রেণীর ছাত্রী: গ্রেফতার-১
উজিরপুরে নিজ ঘর থেকে বৃদ্ধার অর্ধগলিত লাশ উদ্ধার

নাজমুল হক মুন্না
- সর্বশেষ পরিমার্জন: ০৫:২৯:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫
- / ৩৯ বার পঠিত

বরিশালের উজিরপুরে নিজ ঘর থেকে বৃদ্ধার অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে পৌরসবা ৩ নম্বর ওয়ার্ডের ভিআইপি সড়কের বাসা থেকে লাশ উদ্ধার করা হয় বলে ওসি আব্দুস সালাম জানিয়েছেন।
বৃদ্ধা আলেয়া বেগম (৬৩) ভিআইপি রোডের মৃত নুরে আলম তালুকদারের স্ত্রী। উজিরপুর মডেল থানার ওসি আব্দুস সালাম স্থানীয়দের বরাতে বলেন, বৃদ্ধার ছেলে ঢাকা চাকুরি করে। দুই মেয়ের বিয়ে হয়েছে। তাই বাসায় একা থাকতেন। বাসার পাশ দিয়ে লোকজন চলাচলের সময় দুগর্ন্ধ পায়। তখন জানালা দিয়ে উকি দিয়ে ঘরে ফ্লোরে বৃদ্ধার লাশ পড়া অবস্থায় দেখতে পায়। খবর পেয়ে তারা গিয়ে লাশ উদ্ধার করেছেন।
ওসি বলেন, বৃদ্ধার গলায় ওড়না দিয়ে ফাঁস দেয়া ও মুখ গামছা দিয়ে ঢাকা ছিলো। পড়নে কিছু ছিলো না। ধারনা করা হচ্ছে দুই থেকে তিনদিন পূর্বে বৃদ্ধাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তাই লাশে পচন ধরেছে।
ওসি বলেন, অজ্ঞাত দুর্বৃত্তরা বৃদ্ধাকে হত্যা করেছে। কখন, কেন এবং কারা হত্যা করেছে সেই রহস্য উদ্ধারে পুলিশ কাজ করছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বৃদ্ধাকে ধর্ষনের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ময়না তদন্ত প্রতিবেদন পেলে সঠিক কারন বলা যাবে।
আরও পড়ুন:























