
শ.ম.গফুর,কক্সবাজার: কক্সবাজার-টেকনাফ সড়কের মরিচ্যা যৌথ চেকপোস্টে অভিযান চালিয়ে ৫৪ হাজার পিস ইয়াবাসহ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) এক সদস্যকে আটক করেছে বিজিবি।৯ সেপ্টেম্বর বিজিবি সূত্রে জানা যায়, মরিচ্যা যৌথ চেকপোস্টে কক্সবাজারমুখী একটি সন্দেহজনক ইয়ামাহা মোটরসাইকেলে তল্লাশি চালানো হয়। এ সময় মোটরসাইকেল থেকে ৫৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সঙ্গে মোহাম্মদ আলী মুন্না সিকদার নামে এপিবিএনের এক কনস্টেবলকে আটক করা হয়।
আটকের সময় তার কাছ থেকে দুটি আইফোন ও নগদ ৫০ হাজার ৯৯০ টাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।আটক মোহাম্মদ আলী মুন্না সিকদার টেকনাফের হ্নীলা ইউনিয়নের পশ্চিম সিকদারপাড়া এলাকার বাসিন্দা। তিনি ১৬ এপিবিএনে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে।বিজিবির নায়েব সুবেদার মো. আরিফুর রহমান অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ঘটনায় রামু থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে ৭ সেপ্টেম্বর দুপুরে আটক ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হয় বলে জানিয়েছে পুলিশ।

শ.ম.গফুর,কক্সবাজার 



















