ঢাকা, বাংলাদেশ। , মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

কারিগরি শিক্ষার্থীদের “লাল জাগরণ”— নওগাঁসহ সারাদেশে সফলভাবে সম্পন্ন হলো

মিলন চন্দ্র দেবনাথ, নওগাঁ
  • সর্বশেষ পরিমার্জন: ০৫:২৬:৪১ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
  • / ১১৭ বার পঠিত

১৯ এপ্রিল ২০২৫, শনিবার দেশব্যাপী পলিটেকনিক শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ ও শান্তিপূর্ণ কর্মসূচি “Rise in Red” সফলভাবে সম্পন্ন হয়েছে। সকাল ১১ টায় নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউটসহ দেশের প্রতিটি সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে একযোগে অনুষ্ঠিত হয় এ কর্মসূচি, যার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের দীর্ঘদিনের ন্যায্য দাবির পক্ষে শক্তিশালী বার্তা দেয়।

কর্মসূচির মূল দাবি ছিল: ১. কুমিল্লায় শিক্ষার্থীদের উপর নৃশংস হামলার তীব্র প্রতিবাদ ২. কারিগরি শিক্ষার প্রতি অব্যাহত বৈষম্যের অবসান ৩. শিক্ষার্থীদের উত্থাপিত ৬ দফা দাবির বাস্তবায়ন। নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউটের মূল ফটক লাল কাপড়ে আবৃত করে প্রতীকী প্রতিবাদের সূচনা করা হয়।

এরপর শান্তিপূর্ণ মানববন্ধনে অংশ নেন শতাধিক শিক্ষার্থী, হাতে ছিল প্ল্যাকার্ড— যেখানে ৬ দফা দাবি সম্পূর্ণরুপে প্রস্তাবিত করে লেখা ছিলো। শিক্ষার্থীরা ক্যাম্পাস ও সংলগ্ন এলাকাজুড়ে সারিবদ্ধভাবে অবস্থান নেয়, এবং পুরো কর্মসূচি চলে সম্পূর্ণ শৃঙ্খলার সঙ্গে, কোনো প্রকার বিশৃঙ্খনা বা জনদুর্ভোগ ছাড়াই। এই কর্মসূচি একদিনের প্রতিবাদ নয়— এটি একটি চলমান আন্দোলনের সূচনা। তারা জানিয়ে দিয়েছে, ৬ দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাদের শান্তিপূর্ণ ও সংগঠিত আন্দোলন চলবে। “Rise in Red” কর্মসূচি ছিল প্রতিবাদের প্রতীক, সম্মিলিত ঐক্যের চিত্র— যা কারিগরি শিক্ষার্থীদের ঐক্য ও দাবির প্রতি আন্তরিক প্রতিশ্রুতি তুলে ধরেছে।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

কারিগরি শিক্ষার্থীদের “লাল জাগরণ”— নওগাঁসহ সারাদেশে সফলভাবে সম্পন্ন হলো

সর্বশেষ পরিমার্জন: ০৫:২৬:৪১ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫