ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

কুমিল্লাজেলা কমিউনিটি পুলিশিং কার্যনির্বাহী পরিষদের সভাপতি হলেন সেলিম ভূঁইয়া এমপি

  • আইয়ুব আলী, হোমনা
  • সর্বশেষ পরিমার্জন : ০৫:৪৯:৩০ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
  • ১৭ বার পঠিত
আইয়ুব আলী, হোমনা:   কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া কুমিল্লা জেলা কমিউনিটি পুলিশিং কার্যনির্বাহী পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন।
সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকেই তিনি নিজ নির্বাচনী এলাকায় মাদক, চাঁদাবাজি, সন্ত্রাস, কিশোর গ্যাং এবং বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে ধারাবাহিকভাবে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছেন।
দলীয় নেতাকর্মী, জনপ্রতিনিধি, শিক্ষক, ইমাম, সুধীজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে বিভিন্ন স্থানে সভা-সমাবেশ, মতবিনিময় সভা ও গণসচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে তিনি অপরাধবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করেছেন।
কুমিল্লা জেলা কমিউনিটি পুলিশিং কার্যনির্বাহী পরিষদের সভাপতির দায়িত্ব পাওয়ার পর তিনি এসব কার্যক্রমকে জেলা-ব্যাপী আরও সমন্বিত ও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি মনে করেন, পুলিশ ও জনগণের পারস্পরিক সহযোগিতা এবং সামাজিক সম্পৃক্ততা বাড়াতে পারলে মাদক, চাঁদাবাজি, সন্ত্রাসসহ বিভিন্ন অপরাধ কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।
তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় নেতৃবৃন্দ এবং সাধারণ জনগণের সম্মিলিত উদ্যোগেই নিরাপদ, শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব।
জেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারা তাঁর এ দায়িত্বপ্রাপ্তিকে স্বাগত জানিয়ে আশা প্রকাশ করেছেন, তাঁর নেতৃত্বে কুমিল্লা জেলা কমিউনিটি পুলিশিং কার্যক্রম আরও শক্তিশালী হবে এবং জনসম্পৃক্ত অপরাধ প্রতিরোধ কার্যক্রমে নতুন গতি পাবে।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :

সামাজিক অপরাধ প্রতিরোধে শিক্ষার্থীদের নিয়ে মতবিনিময়

29 July 2026

পুবালী ব্যাংকের ক্যাশলেস সেবার যাত্রা শুরু

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

কুমিল্লাজেলা কমিউনিটি পুলিশিং কার্যনির্বাহী পরিষদের সভাপতি হলেন সেলিম ভূঁইয়া এমপি

সর্বশেষ পরিমার্জন : ০৫:৪৯:৩০ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬