ঢাকা, বাংলাদেশ || সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

কুষ্টিয়া জেলা পরিষদে উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ ও মতবিনিময়

রাজ্জাক বিশ্বাস, কুষ্টিয়া: কুষ্টিয়া জেলা পরিষদের অর্থায়নে জেলার ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কাজের গতি ত্বরান্বিত করতে চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (২৭ জুলাই, ২০২৬) দুপুর ১টায় কুষ্টিয়া জেলা পরিষদ কার্যালয়ে বিভিন্ন অর্থবছরের রাজস্ব ও এডিপি (ADP) তহবিলের অর্থ থেকে এসব গৃহীত উন্নয়ন প্রকল্পের চেক হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গৃহীত প্রকল্পের চেক হস্তান্তর করেন ও উপস্থিত সুধীজনদের সাথে মতবিনিময় করেন কুষ্টিয়া জেলা পরিষদের মান্যবর প্রশাসক, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন।

“জেলার সার্বিক উন্নয়নে জেলা পরিষদ সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। গোরস্থান, ঈদগাহ, মসজিদ ও মাদ্রাসার মতো ধর্মীয় ও ধর্মীয়-সামাজিক প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন স্থানীয় জনগণের দীর্ঘদিনের দাবি পূরণ করবে।” — বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন, প্রশাসক, কুষ্টিয়া জেলা পরিষদ।

অনুষ্ঠানে জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ আব্দুল হাই সিদ্দিকীসহ জেলা পরিষদের অন্যান্য কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট প্রকল্পসমূহের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, কুষ্টিয়া জেলার গ্রামীণ ও শহর অঞ্চলের অবকাঠামো ও সামাজিক প্রাতিষ্ঠানিক উন্নয়নের অংশ হিসেবে আজ গোরস্থান, ঈদগাহ, মসজিদ ও মাদ্রাসার গৃহীত বিভিন্ন প্রকল্পের বিলের প্রথম কিস্তি এবং চূড়ান্ত বিলের চেক তুলে দেওয়া হয়।

Share this news as a Photo Card

জনপ্রিয়

লোহাগড়া উপজেলা কৃষকদলের নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে মিছিল

20 September 2026

নাঙ্গলকোট গ্রাজুয়েটস অ্যাসোসিয়েশন'র অভিষেক ও আহ্বায়ক কমিটি গঠন

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com
nagorikbhabna

কুষ্টিয়া জেলা পরিষদে উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ ও মতবিনিময়

সর্বশেষ পরিমার্জন : ০৫:২৩:০০ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬