ঢাকা, বাংলাদেশ || সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220
কালীগঞ্জে প্রশাসনের অভিযান

কৃষিজমি ভরাটে লাখ টাকা জরিমানা, মাদক মামলায় কারাদণ্ড-৪

মোঃ রায়হান মাহামুদ:   গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘনের দায়ে একজনকে এক লাখ টাকা জরিমানা এবং মাদক মামলায় চারজনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৫ জুলাই) উপজেলার তিরিয়া, নাগরী ও মোক্তারপুর এলাকায় এ অভিযান পরিচালনা করেন কালীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অনুমতি ছাড়া বালু ভরাট করে কৃষিজমির শ্রেণি পরিবর্তন করায় নাগরী ইউনিয়নের পানজোড়া গ্রামের রিয়াজুল ইসলাম মোকলেছ (৩৮)-কে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়।
এছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় পৃথক চারটি মামলায় মেহেদী হাসান (১৮), রাকিব হাওলাদার (২৮), ইসরাফিল (২২) এবং আশরাফ হোসেন সেতু (২৭)-কে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
অভিযানে কালীগঞ্জ থানার এসআই মো. হায়াত্তুর রহমান প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন। বেঞ্চ সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন মাহবুবুল ইসলাম।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা জানান, অবৈধভাবে কৃষিজমির শ্রেণি পরিবর্তন এবং মাদকের বিরুদ্ধে প্রশাসনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

লোহাগড়া উপজেলা কৃষকদলের নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে মিছিল

20 September 2026

নাঙ্গলকোট গ্রাজুয়েটস অ্যাসোসিয়েশন'র অভিষেক ও আহ্বায়ক কমিটি গঠন

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com
nagorikbhabna

কালীগঞ্জে প্রশাসনের অভিযান

কৃষিজমি ভরাটে লাখ টাকা জরিমানা, মাদক মামলায় কারাদণ্ড-৪

সর্বশেষ পরিমার্জন : ০৯:১৪:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬