
জাহাঙ্গীর আলম,গোবিন্দগঞ্জ(গাইবান্ধা): গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ঢাকা-দিনাজপুর মহাসড়কে শিয়ালগাড়া(তরককামাল) এলাকায় সড়কে দূর্ঘটনার দুই মোটরসাইকেল আরহী নিহত হয়েছে।
স্থানীয়রা জানান,১লা সেপ্টেম্বর সকাল আনুমানিক ৮ টার সময় বিকট শব্দ শুনে দৌড়ে রাস্তায় গেলে তারা দুই মোটরসাইকেল আরহীকে মোটরসাইটকেল সহ দুপাশে পরে থাকতে দেখে। পরে দু-জনকেই গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় এবং পরিবারদের খবর দেন। কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে রিফার্ড করে।
এ্যাম্বোলেন্স যোগে তাদের বগুড়া নিলে শজিমেকের দায়িত্বরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করে।
নিহতরা হলেন, মহিমাগঞ্জ ইউনিয়নের পাছগছি বাজার এলাকার নজরুল মিয়ার পুত্র লিমন (২৮), অন্যজন কোচাশহর ইউনিয়নের চাঁদপারা এলাকার শাহীন আলমের পুত্র রুবেল (২৯)।
এঘটনায় গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান জানান, আজ সকালেই তাদের দুজনকেই গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তাদের অবস্থা বেশি খারাপ দেখে ডাক্তাররা তাদের বগুড়ায় পাঠায়। পরে তাদের পরিবারের সদস্যরা মৃত্যুর বিষয় নিশ্চিত করেন।

জাহাঙ্গীর আলম,গোবিন্দগঞ্জ(গাইবান্ধা) 



















