ঢাকা, বাংলাদেশ || বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

চিরিরবন্দরে গাঁজাসহ আটক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড

দিনাজপুর প্রতিনিধিঃ

‎দিনাজপুরের চিরিরবন্দরে মাদকবিরোধী বিশেষ অভিযানে গাঁজা সেবন ও দখলে রাখার অভিযোগে মো. আতিউর রহমান মন্ডল (৪২) নামে এক ব্যক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

‎বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর ২০২৬) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ৯ নম্বর ভিয়াইল ইউনিয়নের কাঁকড়া নদীর ঘাটে এ অভিযান পরিচালনা করা হয়।

‎চিরিরবন্দর থানার এসআই (নিঃ) মো. মোস্তাফিজার রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল মাদকবিরোধী বিশেষ অভিযান চালায়। এ সময় কাঁকড়া নদীর ঘাট থেকে গাঁজা সেবন ও দখলে রাখার অভিযোগে আতিউর রহমান মন্ডলকে আটক করা হয়।

‎পরে পুলিশ বিষয়টি চিরিরবন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেহা তুজ জোহরাকে অবহিত করলে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে মোবাইল কোর্ট পরিচালনা করেন। আদালত তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দেন।

‎অভিযানে তার কাছ থেকে এক পুরিয়া শুকনা গাঁজা, গাঁজা সেবনের একটি কলকী ও একটি গ্যাসলাইট উদ্ধার করা হয়।
‎দণ্ডপ্রাপ্ত আতিউর রহমান মন্ডল চিরিরবন্দর উপজেলার পাঠাইকুড়ি গ্রামের মো. আফোর উদ্দিন মন্ডলের ছেলে।

‎চিরিরবন্দর থানা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

‎এ ঘটনায় এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

চিরিরবন্দরে টাপেন্টাডল সেবনের দায়ে ২ যুবকের কারাদণ্ড

16 September 2026

দুপচাঁচিয়ায় ডাকাত দলের দুই সদস্য গ্রেফতার

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com
nagorikbhabna

চিরিরবন্দরে গাঁজাসহ আটক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড

সর্বশেষ পরিমার্জন : ০৮:৩৮:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬