ঢাকা , মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

জাসাসের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা: সভাপতি সোহাগ ইসলাম,সাধারণ সম্পাদক জসীম উদ্দীন

সোহাগ ইসলাম, মঠবাড়িয়া:   জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর পিরোজপুর জেলা শাখার অনুমোদনক্রমে মঠবাড়িয়া পৌর শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
নবগঠিত কমিটিতে সোহাগ ইসলামকে সভাপতি এবং জসীম উদ্দীনকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে। এছাড়াও কমিটিতে বিভিন্ন পদে অভিজ্ঞ, সাংগঠনিকভাবে দক্ষ ও সাংস্কৃতিক অঙ্গনে সক্রিয় নেতৃবৃন্দকে দায়িত্ব প্রদান করা হয়েছে।
জেলা জাসাসের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নবগঠিত এ কমিটি জাতীয়তাবাদী আদর্শ, মুক্তিযুদ্ধের চেতনা, দেশীয় সংস্কৃতির বিকাশ এবং সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ডকে আরও বেগবান করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একই সঙ্গে তরুণ প্রজন্মকে সুস্থ সংস্কৃতি চর্চা ও সামাজিক মূল্যবোধে উদ্বুদ্ধ করার ক্ষেত্রেও কমিটি অগ্রণী ভূমিকা রাখবে।
নবনির্বাচিত সভাপতি সোহাগ ইসলাম বলেন, “সংগঠনের আদর্শ ও নির্দেশনা অনুসরণ করে সবাইকে সঙ্গে নিয়ে মঠবাড়িয়ায় জাসাসকে আরও শক্তিশালী ও গতিশীল সংগঠনে পরিণত করতে আমরা আন্তরিকভাবে কাজ করব।”
সাধারণ সম্পাদক জসীম উদ্দীন বলেন, “সকল নেতাকর্মীর ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সাংগঠনিক কার্যক্রম জোরদার করার পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে আরও সম্প্রসারিত করা হবে।”
এদিকে, নবগঠিত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল নেতৃবৃন্দকে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। সংগঠনের নেতাকর্মীরা আশা করছেন, নতুন নেতৃত্বের মাধ্যমে মঠবাড়িয়ায় জাসাসের কার্যক্রম নতুন গতি লাভ করবে এবং সাংগঠনিক ভিত্তি আরও সুদৃঢ় হবে।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

হোমনার কৃতি সন্তান এ্যাড. আলী আশরাফ আর নেই

03 August 2026

বাজারের উন্নয়ন কাজ পরিদর্শনে গিয়ে কসাইদের হামলায় ইউপি সদস্য

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

জাসাসের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা: সভাপতি সোহাগ ইসলাম,সাধারণ সম্পাদক জসীম উদ্দীন

সর্বশেষ পরিমার্জন : ১১:৪৭:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬