মঙ্গলবার ॥ ২৪ নভেম্বর, ২০২৬ইং ॥ ১০ অগ্রহায়ণ, ১৪৩৩বাং ॥ ১৪ জমাদিউস সানি ১৪৪৮হি:
বিশেষ বিজ্ঞপ্তি :
সারাদেশে জেলা/উপজেলা পর্যায়ে প্রতিনিধি আবশ্যক, আগ্রহীরা দ্রুত (হটলাইন: 09649-230220) যোগাযোগ করুন।

টানা বৃষ্টিতে দেবিদ্বারে সবজির বাজারে ভাটা, কেজিতে দাম বেড়েছে ২০-৪০ টাকা

  • প্রতিবেদক
  • সর্বশেষ পরিমার্জন: ০৩:১২:০৪ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • ১৩ বার পঠিত

এম.জে.এ মামুন:

শীতের আগমনে দেশের বাজারগুলোতে উঠতে শুরু করেছিল বাহারি শীতকালীন সবজি। ফুলকপি, বাঁধাকপি, শিম, মুলা, বেগুন, টমেটোসহ নানা ধরনের সবজিতে ভরে উঠেছিল হাটবাজার ও আড়ত। তবে মৌসুমের শুরুতেই বৈরী আবহাওয়ার প্রভাবে হঠাৎ ছন্দপতন ঘটেছে সবজির বাজারে। টানা চার দিনের বৃষ্টিতে ব্যাহত হয়েছে সবজি সরবরাহ। এর প্রভাব পড়েছে কুমিল্লার দেবিদ্বার উপজেলার বাজারগুলোতেও। কমেছে সবজির সরবরাহ, বেড়েছে দাম। এতে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা।

গত সপ্তাহেও দেবিদ্বার উপজেলার বিভিন্ন বাজারে দেখা গেছে শীতকালীন সবজির সমারোহ। বাজারের সারি সারি দোকানে সাজানো ছিল ফুলকপি, শিম, বেগুন, মুলা, টমেটো, জলপাই, বরবটি, চিচিঙ্গা, লাউ, মিষ্টিকুমড়া, করলা, শসা, কাঁচামরিচ, ধনেপাতা, লাউশাক, পুঁইশাক, ডাঁটাশাক ও কচুর লতিসহ নানা ধরনের সবজি। কিন্তু টানা বৃষ্টির পর বাজারের সেই চিত্র অনেকটাই বদলে গেছে। চাহিদার তুলনায় বাজারে সবজির সরবরাহ কমে গেছে।

সোমবার (২৩ নভেম্বর) উপজেলার এগারগ্রাম বাজার ঘুরে দেখা যায়, ক্রেতাদের চাহিদা অনুযায়ী অনেক সবজিই দোকানে পাওয়া যাচ্ছে না। কিছু সবজি পাওয়া গেলেও সেগুলোর দাম গত সপ্তাহের তুলনায় কেজিপ্রতি ২০ থেকে ৪০ টাকা পর্যন্ত বেশি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। হঠাৎ দাম বেড়ে যাওয়ায় প্রয়োজনীয় সবজি কিনতে গিয়ে হিমশিম খাচ্ছেন সাধারণ ক্রেতারা।

ক্রেতাদের অভিযোগ, শীতের সবজি বাজারে আসতে শুরু করায় দাম কমার প্রত্যাশা করেছিলেন তাঁরা। কিন্তু বৃষ্টির কারণে উল্টো সবজির দাম বেড়ে গেছে। এতে সীমিত আয়ের মানুষের দৈনন্দিন বাজারের খরচ আরও বেড়েছে।

বাজারসংশ্লিষ্টদের ধারণা, টানা বৃষ্টির কারণে সবজি ক্ষেত থেকে ফসল সংগ্রহ ও পরিবহনে বিঘ্ন ঘটেছে। পাশাপাশি বৃষ্টিতে কিছু সবজির ক্ষেত ক্ষতিগ্রস্ত হওয়ায় বাজারে সরবরাহ কমেছে। ফলে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় দামে এই ঊর্ধ্বগতি দেখা দিয়েছে।

তবে আবহাওয়া স্বাভাবিক হলে ক্ষেত থেকে সবজি সংগ্রহ ও বাজারে সরবরাহ বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। এতে পরিস্থিতির উন্নতি হলে সবজির দামও আবার সহনীয় পর্যায়ে আসতে পারে।

Share this news as a Photo Card

আরো পড়ুন :
জনপ্রিয়

পোশাকশ্রমিকদের ন্যূনতম বেতনের প্রস্তাব মালিকপক্ষের, আপাতত প্রকাশ করছে না বোর্ড

18 November 2026

ইউপি নির্বাচন শুরু হলেই আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে: সিইসি

www.nagorikbhabna.com |
@nagorikbhabna

টানা বৃষ্টিতে দেবিদ্বারে সবজির বাজারে ভাটা, কেজিতে দাম বেড়েছে ২০-৪০ টাকা

সর্বশেষ পরিমার্জন: ০৩:১২:০৪ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬