ঢাকা , রবিবার, ২৬ জুলাই ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

ড্রেজারের ড্রাম থেকে পুকুরে পড়ে যুবকের মৃত্যু

  • আইয়ুব আলী, হোমনা
  • সর্বশেষ পরিমার্জন : ০২:১৬:১৮ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
  • ৪১ বার পঠিত
আইয়ুব আলী, হোমনা:   কুমিল্লার হোমনায় বালু উত্তোলনের অবৈধ  ড্রেজারের ড্রাম থেকে পুকুরে পড়ে ইমরান (২৬) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শনিবার (২৫ জুলাই) সকাল পৌনে ১২টার দিকে উপজেলার নিলখী ইউনিয়নের চম্পক নগর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত ইমরান ওই গ্রামের মৃত জাকির হোসেনের ছেলে।
স্থানীয় ও থানা সূত্রে জানা যায়,  ইমরান মৃগী রোগে আক্রান্ত ছিলেন। সে শনিবার দুপুরে  বালুর ড্রেজারের ড্রামে দুষ্টুমি করাকালে হঠাৎ পুকুরে পড়ে যান। কিছুক্ষণ পর স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. সিরাজুল ইসলাম মানিক বলেন,হাসাপাতালে আসার পূর্বেই তার মৃত্যু হয়েছে।
হোমনা থানার ওসি টমাস বড়ুয়া বলেন,  বলেন, পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ বুঝিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :

দুপচাঁচিয়ায় পুলিশের অভিযানে ২১ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ এক মাদক কারবারি আটক,

26 July 2026

জাগ্রত তরুণ সংঘের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

ড্রেজারের ড্রাম থেকে পুকুরে পড়ে যুবকের মৃত্যু

সর্বশেষ পরিমার্জন : ০২:১৬:১৮ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬