ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

দুপচাঁচিয়ায় এনসিপির পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত

সুশান্ত মালাকার, দুপচাঁচিয়া (বগুড়া):    গণভোটের রায় উপেক্ষা করে জুলাই সনদ বাস্তবায়ন না করলে এই সরকারের পরিণতি ফ্যাসিস্ট সরকারের মতোই হবে বলে হুঁশিয়ারি দেন এনসিপির নেতা সারর্জিস আলম ।
এই দেশ দিল্লির তাবেদারিতে চলবে না। শহীদদের রক্ত বৃথা যেতে দেব না। তারেক রহমান এখন বাংলাদেশের  প্রধানমন্ত্রী, বগুড়ার মানুষও গর্ব করতে পারে, বাংলাদেশের মানুষও গর্ব করতে পারে।কিন্তু স্পষ্ট করে একটি কথা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশ্যে বলতে চাই, আপনি আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী, কিন্তু আপনি আপনার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী হননি; আপনি আপনার যোগ্যতায় বাংলাদেশের প্রধানমন্ত্রী হননি।
১৭ বছর পর আপনি যখন দেশে আসেন, দেশের মানুষ যখন আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে শেষ বারের মতো বিদায় দিয়েছে, যখন তাদের সামনে মেজর জিয়াউর রহমানের মুখখানি ভেসে উঠেছে, তখন জনগণ ধানের শীষে ভোট দিয়েছে।আপনি যদি এই আমানত রক্ষা করতে পারেন, তাহলে জনগণ আগামীতেও ভোট দেবে। যদি আমানত রক্ষা করতে না পারেন, যদি জুলাই সনদ বাস্তবায়ন করতে না পারেন, আগামীতে ধানের শীষ তথা বিএনপিকে জনগণ ভোট দেবে না।
উপরোক্ত কথাগুলো বলেন এনসিপির (উত্তরঅঞ্চল) কেন্দ্রীয় মুখ্য সংগঠক সারজিস আলম।জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সারাদেশে পদযাত্রা ও পথসভা উপলক্ষে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় এনসিপির আয়োজনে এক পথসভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ জুলাই মঙ্গলবার বিকেলে উপজেলা সিও অফিস বাসস্ট্যান্ড এলাকায় এ পথসভা অনুষ্ঠিত হয়।
বগুড়া জেলা (এনসিপির) সিনিয়র যুগ্ম সদস্য সচিব বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের অ্যাম্বাসেডর ইজাজ আল ওয়াসী জিম-এর পরিচালনায় পথসভায় বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী, যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীর, যুগ্ম মুখ্য সংগঠক সাদিক মাহাদি, জেলা এনসিপির আহ্বায়ক এম এস এ মাহমুদ, সদস্য সচিব সুলতান মাহমুদ, এনসিপির দুপচাঁচিয়া উপজেলা প্রধান সমন্বয়কারী এবং এনসিপির মনোনীত দুপচাঁচিয়া পৌরসভার মেয়র প্রার্থী আবু বকর সিদ্দিক প্রমুখ।

Share this news as a Photo Card

অতীতের নির্ভরযোগ্য বার্তাবাহক

28 July 2026

শুভেন্দু সরকার চাপে পড়ে আন্দোলনকারীদের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহার করবে

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

দুপচাঁচিয়ায় এনসিপির পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত

সর্বশেষ পরিমার্জন : ০২:২১:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬