ঢাকা, বাংলাদেশ || সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

দেবিদ্বারে মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবীর কারাদণ্ড

  • এম.জে.এ মামুন
  • সর্বশেষ পরিমার্জন : ১১:৫৬:০৩ পূর্বাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
  • ৮৪ বার পঠিত
এম.জে.এ মামুন:   কুমিল্লার দেবিদ্বার উপজেলার এলাহাবাদ ইউনিয়নের কাচিশাইর বাজারে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অশোক বিক্রম চাকমা।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযান চলাকালে মাদক সেবনের দায়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় দুই ব্যক্তিকে দোষী সাব্যস্ত করে সাজা প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন দেবিদ্বার উপজেলার কাচিশাইর গ্রামের আবুল কাশেমের ছেলে মো. আক্তার হোসেন। তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। অপর দণ্ডপ্রাপ্ত ব্যক্তি দেবিদ্বার উপজেলার ধামতী (উত্তর) গ্রামের মো. সেলিমের ছেলে মো. রাজিব। তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
অভিযান শেষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ফয়সল উদ্দিন বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। তিনি মাদকের অপব্যবহার রোধে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি আইন প্রয়োগে সকলের সহযোগিতা কামনা করেন।
উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনে মাদকসেবী ও মাদক কারবারিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

লোহাগড়া উপজেলা কৃষকদলের নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে মিছিল

20 September 2026

নাঙ্গলকোট গ্রাজুয়েটস অ্যাসোসিয়েশন'র অভিষেক ও আহ্বায়ক কমিটি গঠন

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com
nagorikbhabna

দেবিদ্বারে মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবীর কারাদণ্ড

সর্বশেষ পরিমার্জন : ১১:৫৬:০৩ পূর্বাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬