ঢাকা, বাংলাদেশ || মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

দেবিদ্বারে মাদকবিরোধী অভিযান; চার মাদকসেবীর কারাদণ্ড

এম.জে.এ মামুন:
কুমিল্লার দেবিদ্বারে মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক সেবনের অপরাধে চারজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দেবিদ্বার পৌরসভার ভিংলাবাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অশোক বিক্রম চাকমা এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ফয়সল উদ্দিন।

অভিযানকালে মাদক সেবনের অপরাধে চারজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন—দক্ষিণ ত্রিশ গ্রামের কবির হোসেনের ছেলে মো. শরিফ (২১), বিনাইপাড় গ্রামের হাছান মিয়ার ছেলে মো. সাগর (২৪), ভিংলাবাড়ি গ্রামের শফিক ভূইয়ার ছেলে হারুন (৪৫) এবং মাশিকাড়া গ্রামের সিরাজ মিয়ার ছেলে নুর নবী (২৮)।

এর মধ্যে মো. শরিফ ও মো. সাগরকে ৬০ দিন করে, হারুনকে ১৫ দিন এবং নুর নবীকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দেবিদ্বার উপজেলায় মাদকবিরোধী অভিযান ও মাদকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী

22 September 2026

কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীন বরণ অনুষ্ঠিত

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com
nagorikbhabna

দেবিদ্বারে মাদকবিরোধী অভিযান; চার মাদকসেবীর কারাদণ্ড

সর্বশেষ পরিমার্জন : ০৩:০৩:৩৩ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬