ঢাকা, বাংলাদেশ।
,
সোমবার, ২০ এপ্রিল ২০২৬
তাজা খবর
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে মাদারীপুরে ৩০ শিক্ষার্থী অসুস্থ
গণধর্ষেণের শিকার ৬-বছরের শিশু ও ৯ম শ্রেণীর ছাত্রী: গ্রেফতার-১
নেছারাবাদে সোহেল মঞ্জুর সুমনের ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় ও গণসংযোগ

প্রতিবেদক
- সর্বশেষ পরিমার্জন: ০১:০০:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫
- / ৭০ বার পঠিত

পিরোজপুর অফিস :: ভান্ডারিয়া উপজেলা বিএনপির আহবায়ক মো. আহম্মেদ সোহেল মঞ্জুর সুমন আগামী জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী। এ উপলক্ষে তিনি তার নির্বাচনী এলাকায় (ভান্ডারিয়া, কাউখালী, নেছারাবাদ) সর্বস্তরের জনগণ ও নেতাকর্মীদের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা ও গণ সংযোগ করেছেন। মঙ্গলবার (১০ জুন) দিনব্যাপী নেছারাবাদ উপজেলার নির্বাচনী এলাকা সেহাঙ্গল বাজার, উপজেলা চত্বর, স্বরূপকাঠির জগন্নাথকাঠি বাজার, ইন্দুরহাট-মিয়ারহাট বন্দর সহ বিভিন্ন এলাকায় এ শুভেচ্ছা বিনিময় ও গণসংযোগ করেন। এদিন তিনি বিভিন্ন এলাকায় দুঃসময়ের হামলা-মামলার শিকার ত্যাগী বিএনপি নেতা কর্মীদের সাথে দেখা করেন এবং জিয়ার সৈনিকদের দুর্দিনের অবদানের কথা উল্লেখ করে তাদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। এছাড়াও নির্বাচনী এলাকার সাধারণ মানুষের সাথে দেখা করে তাদের সার্বিক খোঁজ খবর নেন শিক্ষানুরাগী ও সমাজসেবক ওই জননেতা। এ সময় তিনি বলেন, বহুদলীয় গণতন্ত্রের রুপকার দেশ নায়ক শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিএনপি মানেই উন্নয়ন। এ দেশের মহান স্বাধীনতার ঘোষক শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আজ বিশ্বের দরবারে বাংলাদেশকে মাথা উঁচু করে দাঁড় করিয়েছে। তাই এ দেশ, মাটি ও দেশের সার্বিক উন্নয়নের জন্য দরকার বিএনপি সরকার। তাই সকলে ঐক্যবদ্ধভাবে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। গণসংযোগ শেষে নেছারাবাদ উপজেলা বিএনপি’র সিনিয়র নেতাদের সাথে শুভেচ্ছা বিনিময় করে ও দলীয় কর্মকাণ্ডকে আরো গতিশীল করতে দলীয় নেতা-কর্মীদের নির্দেশ দেন।
আরও পড়ুন:






















