ঢাকা, বাংলাদেশ || সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

পাঁচ মাস পর কবর থেকে লাশ উত্তোলন স্বামী-স্ত্রী আটক! 

বিপ্লব সাহা, খুলনা ব্যুরো:
প্রায় ৫ মাস আগে নিখোঁজ হওয়া ইজিবাইক চালক মারুফের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৩ জুলাই) দুপুরে খুলনার হরিণটানা রেল সেতু সংলগ্ন ব্লু ওয়েল আবাসিক এলাকার একটি বাড়ি থেকে মাটি খুঁড়ে তার মরদেহ উদ্ধার করা হয়।
আটক দম্পতি হলেন— মুরাদ মোল্লা ও ফাল্গুনী খাতুন। পুলিশ ও স্থানীয়রা জানায়, রেল সেতু সংলগ্ন আবাসিক এলাকার বাসিন্দা মুরাদ মোল্লার সাথে তার স্ত্রী ফাল্গুনী খাতুনের প্রায়ই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কলহ বাধত। সোমবার সকালেও তার ব্যতিক্রম হয়নি। সকালে মুরাদ মোল্লা তার স্ত্রীকে মারধর করলে ফাল্গুনী খাতুন থানায় গিয়ে স্বামীর বিরুদ্ধে নালিশ করেন।
অভিযোগের এক পর্যায়ে ফাল্গুনী পুলিশকে জানান, তার স্বামী মারুফ নামে এক চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই করেছে। পরবর্তীতে সেই ইজিবাইকটি ভেঙে টুকরো টুকরো করে বিক্রি করে দেওয়া হয়েছে বলেও পুলিশের কাছে স্বীকারোক্তি দেন তিনি। ঘটনা শুনে পুলিশ দ্রুত ওই এলাকায় অভিযান চালিয়ে স্বামী মুরাদ মোল্লাকে আটক করে। পরে তাদের দেখানো স্থান থেকে চালক মারুফের মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
হরিণটানা থানার পরিদর্শক (তদন্ত) মুরাদ হোসেন মিলন বলেন, চালক মারুফ আসামিদের পূর্বপরিচিত ছিল। গত রমজানের যেকোনো একদিন রাতে ফোন করে মারুফকে বাসায় ডেকে আনা হয়। পরে তাকে ইজিবাইকে বসা অবস্থায় পেছন থেকে দড়ি দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়। ওই রাতেই বাড়ির উঠানে তাকে মাটিতে পুঁতে রাখা হয়েছিল। হত্যার পর ইজিবাইকটি ভেঙে টুকরো টুকরো করে বিক্রি করে দেয় তারা

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

লোহাগড়া উপজেলা কৃষকদলের নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে মিছিল

20 September 2026

নাঙ্গলকোট গ্রাজুয়েটস অ্যাসোসিয়েশন'র অভিষেক ও আহ্বায়ক কমিটি গঠন

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com
nagorikbhabna

পাঁচ মাস পর কবর থেকে লাশ উত্তোলন স্বামী-স্ত্রী আটক! 

সর্বশেষ পরিমার্জন : ০৭:১৩:০৭ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬