পিরোজপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষনের প্রতিবাদে মানববন্ধন

- সর্বশেষ পরিমার্জন: ০২:৩৯:২৯ পূর্বাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
- / ৭৯ বার পঠিত

পিরোজপুর সদর উপজেলার দূর্গাপুর ইউনিয়নের বাজুকাঠি এলাকার ৬বছরের এক মাদ্রাসার ছাত্রীকে ধর্ষনের প্রতিবাদ ও সর্বোচ্চ শাস্তির দাবীতে মানববন্ধন করেছে ওই এলাকার সর্বস্তরের জনগণ। মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে ২৬নং দূর্গাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় নুরুলকুরআন নুরিয়া মাদ্রাসা, দূর্গাপুর ইউনিয়ন বহুমুখি মাধ্যমিক বিদ্যালয়, ও ২৬ নং দূর্গাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র, ছাত্রী, শিক্ষক ও অভিভাবক বৃন্দসহ এলাকার সর্বস্থরের মানুষ উপস্থিত ছিলেন। মানববন্ধনে কান্না জড়িত কন্ঠে ভিকটিমের মা বলেন, গত ২০ তারিখ আমরা আমাদের এক মারা গেলে সেখানে যাই।
সেই সুযোগে দুশ্চরিত্র খোকন সরদার আমার মেয়েকে ধর্ষন করে। আমি এর সর্বোচ্চ বিচার চাই। মানববন্ধনে এলাকাবাসী অভিযোগ করে বলেন, খোকন সরদার অত্যন্ত দুশ্চরিত্র ও নীচু প্রকৃতির একটি লোক। সে তার নাতনীকে ধর্ষন করেছে। এর আগে সে একাধিক নারীকে উত্তক্ত ও বিরক্ত করেছে। তারা আরো জানায় খোকন সরদার একজন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারী। মানববন্ধনে উপস্থিত ছিলেন, দারুলকুরআননুরিয়া মাদ্রাসার শিক্ষক মো: পারভেজ সর্দার, মাওলানা মাহাবুব হোসেন, মো: হাফেজ শেখ, দূর্গাপুর বহুমুখি মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অনিমেষ হালদার, সহকারী শিক্ষক কল্যানবাবু, ২৬ নং দূর্গাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, সহকারী শিক্ষক রুপি বেগম, মাধুরিমা খন্দকার প্রমুখ। এ ব্যাপারে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম জানান, অভিযুক্ত মো: খোকন সরদারকে গ্রেফতার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অপরাধ প্রমানিত হলে উপযুক্ত শাস্তি প্রদান করা হবে।























