নাঈম ইসলাম, কটিয়াদী (কিশোরগঞ্জ): জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামী ১৬ আগস্ট কটিয়াদীতে সফরকে কেন্দ্র করে পরিদর্শনে এসেছেন বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ও বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরিফুল আলম।
রোববার (২৬ জুলাই) দুপুরে কিশোরগঞ্জ কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নধীন চারিপাড়া সরকারি হ্যাচারি, কটিয়াদী সরকারি কলেজ মাঠ, হেলিপ্যাড, আচমিতা মিনি স্টেডিয়ামসহ বেতাল ডুবি খাল পরিদর্শন করেন তারা।
এর আগে প্রতিমন্ত্রী শরিফুল আলম জালালপুর-লোহাজুরিতে অবস্থিত শহীদ জিয়ার কাটা খাল পরিদর্শন করে আসেন।
এসময় উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট জালাল উদ্দীন, জেলা পরিষদ প্রশাসক খালেদ সাইফুল্লাহ ভিপি সোহেল, কেন্দ্রী যুবদলের সহ-সভাপতি রহুল আমিন আকিল, জেলা প্রশাসক সোহানা নাসরিন, পুলিশ সুপার মিজানুর রহমান, কটিয়াদী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামিমা আফরোজ মারলিজ, জেলা ছাত্রদলের সভাপতি শরীফুল ইসলাম নিশাদ সম্পাদক রাফিউল ইসলাম নওশাদসহ জেলা ও উপজেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
জানা যায়, জানা গেছে, জাতীয় মৎস্য সপ্তাহের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রী কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের চারিপাড়া সরকারি হ্যাচারি পরিদর্শন করবেন। সেখানে তিনি আনুষ্ঠানিকভাবে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬-এর উদ্বোধন করবেন। এ সময় দেশের মৎস্য খাতের উন্নয়ন, উৎপাদন বৃদ্ধি এবং টেকসই মৎস্যসম্পদ সংরক্ষণে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরবেন। পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলের নির্বাচিত সেরা মৎস্যচাষীদের মধ্যে সম্মাননা ও পুরস্কার বিতরণ করবেন।

নাঈম ইসলাম, কটিয়াদী (কিশোরগঞ্জ) 


















