জাহাঙ্গীর আলম, ফুলবাড়ী (কুড়িগ্রাম): সরকারের ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে পরিচালিত ফ্যামিলি কার্ড কর্মসূচির জন্য তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগ পরীক্ষা কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে আয়োজিত এ নিয়োগ পরীক্ষায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিপুল সংখ্যক প্রার্থী অংশগ্রহণ করেন। পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও স্বচ্ছ পরিবেশে সম্পন্ন হয়।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, যোগ্য ও দক্ষ জনবল নিয়োগের মাধ্যমে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রম আরও গতিশীল করা হবে। নিয়োগপ্রাপ্তরা মাঠপর্যায়ে পরিবারের তথ্য সংগ্রহ, যাচাই-বাছাই এবং তথ্য সংরক্ষণের দায়িত্ব পালন করবেন, যা সরকারের ইশতেহার বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ সময় উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, পরীক্ষা পরিচালনা কমিটির সদস্য এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত থেকে সার্বিক কার্যক্রম তদারকি করেন।

জাহাঙ্গীর আলম, ফুলবাড়ী (কুড়িগ্রাম) 

















