ঢাকা, বাংলাদেশ।
,
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
তাজা খবর
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে মাদারীপুরে ৩০ শিক্ষার্থী অসুস্থ
গণধর্ষেণের শিকার ৬-বছরের শিশু ও ৯ম শ্রেণীর ছাত্রী: গ্রেফতার-১
বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে দুই পলাতক আসামী গ্রেফতার

হারুন অর রশিদ, সোনাতলা (বগুড়া)
- সর্বশেষ পরিমার্জন: ০৪:৫৮:৩০ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫
- / ৭৪ বার পঠিত

বগুড়া জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংক্রান্ত মামলার এজাহারনামীয় পলাতক দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। রোববার (২৫ মে ২০২৫) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলার শিবগঞ্জ উপজেলার মোকামতলা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে ডিবির একটি চৌকস টিম।
গ্রেফতারকৃতরা হলেন—সোনাতলা উপজেলার বালুয়া ইউনিয়ন শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. শামিম হোসেন (৩১), পিতা: মো. মতি, সাং: দক্ষিণ আটকরিয়া এবং একই ইউনিয়নের যুবলীগ সদস্য মো. আরিফুল ইসলাম আরিফ (২৬), পিতা: আব্দুল আজিজ, সাং: পাতিলাকুড়া। তারা দুজনেই সোনাতলা থানার অধীনস্থ বাসিন্দা।
ডিবি সূত্র জানায়, শামিম হোসেনের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলাটি ছাড়াও আরও তিনটি পৃথক মামলা বিচারাধীন রয়েছে। তারা দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারির বাইরে থাকতে চেষ্টা করে আসছিলেন।
অভিযানে নেতৃত্ব দেওয়া কর্মকর্তারা জানান, গোপন সূত্রে তথ্য পাওয়ার পর তাৎক্ষণিকভাবে পরিকল্পিত অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করা সম্ভব হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
স্থানীয় রাজনৈতিক অঙ্গনে গ্রেফতারটি আলোড়ন সৃষ্টি করেছে। তবে পুলিশ বলছে, আইন-শৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আরও পড়ুন:























