ঢাকা , বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

বটতলী উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও চারাগাছ বিতরণ কর্মসূচি

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি:   বাঁচবে দেশ, বাঁচবে প্রাণ, একটি গাছ, একটি প্রাণ এই স্লোগানে কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোবাশ্বের আলম ভূঁইয়ার  ২০২৬-২০২৭ অর্থ বছরে এক লক্ষ চারাগাছ লাগানোর কর্মসূচির অংশ হিসেবে নাঙ্গলকোটের বটতলী আব্দুল মতিন উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও চারাগাছ বিতরণ কর্মসূচি পালিত হয়েছে।  রবিবার সকালে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে বিদ্যালয় অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয় নবগঠিত কমিটির সভাপতি প্রভাষক আফজালুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোবাশ্বের আলম ভূঁইয়া।

অনুষ্ঠান শুরুতে এমপি মোবাশ্বের আলম ভূঁইয়াকে বটতলী উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন বিদ্যালয় সভাপতি প্রভাষক আফজালুর রহমান।

বটতলী আব্দুল মতিন উচ্চ বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কামাল আহম্মেদ মজুমদারের সঞ্চালনায়  অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইউনুস।

সংসদ সদস্য আলহাজ্ব মোবাশ্বের আলম ভূঁইয়া বটতলী আব্দুল মতিন উচ্চ বিদ্যালয়ে পৌঁছলে বিদ্যালয়ের স্কাউট দল তাকে অভিবাদন জানায়। এছাড়া বিদ্যালয় সভাপতি, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং অভিভাবক সদস্য মিজানুর রহমান চৌধুরী ও বিদ্যালয় শিক্ষকবৃন্দ এবং উপস্থিত নেতৃবৃন্দ এমপি মোবাশ্বের আলম ভূঁইয়াকে ফুলেল শুভেচ্ছা জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মিল্টন চাকমা, নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ আরিফুর রহমান। এছাড়াও অনুষ্ঠানে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল এবং বিএনপির অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের উপজেলা ও ইউনিয়ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোবাশ্বের আলম ভূঁইয়া বটতলী আব্দুল মতিন উচ্চ বিদ্যালয় শিক্ষার্থীদের মাঝে চারাগাছ বিতরণ ও বিদ্যালয় প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন।

Share this news as a Photo Card

জনপ্রিয়

মৃত্যুর আগেই নিজের ‘চল্লিশা’ খাওয়ালেন আব্দুস সালাম

05 August 2026

বর্তমান সরকার জুলাই আন্দোলনের ফসল - এমপি জালাল উদ্দীন

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

বটতলী উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও চারাগাছ বিতরণ কর্মসূচি

সর্বশেষ পরিমার্জন : ১০:০৫:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬